চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমি আক্তার (১১) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু মারা গেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, গত ৭ মে রাতে, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে শিশু রেশমি আক্তার গুলিবিদ্ধ হয়। বাসা থেকে বের হয়ে একটি দোকানের সামনে দিয়ে পান কিনতে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি তার বাম চোখ দিয়ে ঢুকে মস্তিষ্কে আটকে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেলে পরে বেসরকারি একটি হাসপাতালের আইসিউতে রেখে চিকিৎসা দেয়া হয়।
ওইদিনের গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলেই রাজু নামে এক যুবকের মৃত্যু হয়।


