চট্টগ্রাম নগরের জামালখানস্থ ইডেন রেস্টুরেন্টে রোটারী ক্লাব অফ রিভারাইন হালদা এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারী মোহাম্মদ হোসেন এর উপস্থাপনায় ক্লাবের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ রিভারাইন হালদার চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ ওমর আলী ফয়সাল, ক্লাব ট্রেইনার পিপি রোটারিয়ান খোরশেদুল আলম, আইপিপি রোটারিয়ান এ্যাডভোকেট পাঁপড়ী সুলতানা, ইন্টেরিয়র ডিজাইনার রোটারিয়ান শাদ ইরশাদ, রোটারিয়ান মৌসুমী ভট্টাচার্য্য, রোটারিয়ান ফারহানা আফরোজ পিএইচএফ, রোটারিয়ান হাবিবুর রহমান সহ প্রমুখ
সভায় সবার সম্মতিক্রমে ২০২৬-২৭ রোটাবর্ষের জন্য রোটারিয়ান মোহাম্মদ হোসেনকে প্রেসিডেন্ট এবং রোটারিয়ান মৌসুমী ভট্টাচার্য্যকে সেক্রেটারী, ইন্টেরিয়র ডিজাইনার রোটারিয়ান শাদ ইরশাদকে ট্রেজারার ও রোটারিয়ান ফারহানা আফরোজ পিএইচএফ কে প্রেসিডেন্ট ইলেক্ট নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি


