By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | সকাল ১১:৩৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চিফ হুইপের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > চিফ হুইপের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
জনপথজাতীয়বাংলাদেশরাজনীতিলিড ৩

চিফ হুইপের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/১৯ at ৬:২৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং শ্রম আইন সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (১৯ মে) জাতীয় সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মার্কিন প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশনের উপপ্রধান মেগান বলডিন, রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ। বৈঠকে তারা বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা, জাতীয় সংসদের অধিবেশন ও ঐতিহাসিক সংসদ ভবন নিয়ে আলোচনা করেন।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় পাশে থেকেছে। আমাদের তৈরি পোশাক শিল্প খাতের অন্যতম বড় বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে বাংলাদেশ সরকার ডিজিটাল আইটি খাতে বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে, যেখানে প্রযুক্তিতে উন্নত রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকবে এবং বড় ধরনের সহযোগিতা করবে।

দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারের জনকল্যাণমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন। বর্তমান সরকার প্রান্তিক জনগণের ভাগ্য উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ নানা ধরনের যুগান্তকারী কর্মসূচি হাতে নিয়েছে। এই উন্নয়ন কর্মকাণ্ডগুলোর সফল বাস্তবায়নে দেশের গণতন্ত্রের যাত্রা মসৃণ হওয়া অত্যন্ত আবশ্যক। গণতন্ত্র না থাকলে কোনো ক্ষেত্রেই প্রকৃত উন্নয়ন করা সম্ভব নয় এবং সংসদই হলো সেই গণতন্ত্রের মূল প্রাণকেন্দ্র। এই প্রসঙ্গে সংসদ ভবনের স্থপতি লুই আই কানের অবদানের কথা স্মরণ করেন এবং জানান যে বাংলাদেশের জনগণ তাকে সবসময় শ্রদ্ধার সঙ্গে মনে রাখে।

মার্কিন মিশনের উপপ্রধান মেগান বলডিন বাংলাদেশ জাতীয় সংসদ ভবনকে দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের একটি শক্তিশালী প্রতীক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, মার্কিন স্থাপত্যের ছাত্ররা প্রায়ই এই অনন্য ভবনটি দেখার ইচ্ছা পোষণ করে, কারণ এটি লুই কানের অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় প্রতিটি রাষ্ট্রের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সম্মান জানায়।

মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে বাংলাদেশের সাম্প্রতিক শ্রম আইন সংস্কারের ভূয়সী প্রশংসা করে জানায়, এই পদক্ষেপটিকে ওয়াশিংটনে অত্যন্ত ইতিবাচকভাবে দেখা হচ্ছে। এ সময় দ্বিপাক্ষিক চুক্তির আওতায় দুর্নীতি দমন, পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধের মতো গুরুত্বপূর্ণ শর্তগুলো অন্তর্ভুক্ত করার বিষয়টি উঠে আসে। পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ্যখাতে সংক্রামক ব্যাধি মোকাবিলার জন্য আগামী ৫ বছরে ৯০ মিলিয়ন ডলারের মার্কিন সহায়তার কথাও প্রতিনিধি দল বিশেষভাবে উল্লেখ করে।

গণতন্ত্র রক্ষা এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ওপর জোর দিয়ে বৈঠকে উভয় পক্ষ একমত পোষণ করেন। বাংলাদেশ একটি বন্ধুপ্রতিম গণতান্ত্রিক দেশ। এখানকার চলমান অর্থনৈতিক সংস্কারগুলো আগামীতে আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে উৎসাহিত করবে। দুই দেশের মধ্যকার এই গভীর সম্পর্ক কেবল নথিপত্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে এবং টেকসই হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!

বিলুপ্তের পথে মুক্ত জলাশয়ের দেশীয় মাছ

টেগ্গড চিফ হুইপের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ নজরদারির নির্দেশ এসপি মাসুদের
পরবর্তী সংবাদ ঈদের আনন্দে স্যামসাং-এর বিশেষ উপহার: থাকছে নিশ্চিত উপহার ও ক্যাশব্যাক অফার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?