বাংলাদেশ বৌদ্ধ যুব সমিতির যুব’র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ ও ২৮তম উন্মুক্ত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, আলোচনা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ২২ মে (শুক্রুবার) বিকেলে নগরীর এনায়েত বাজার মহিলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়| বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র সভাপতি স্বপ্ন কুমার বড়ুয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের মাননীয় সংসদ আলহাজ্ব আবু সুফিয়ান| অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান বাবু অজিত রঞ্জণ বড়ুয়া| সংবর্ধেয় অতিথি ছিলেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বৌদ্ধ অধ্যয়ন বিভাগের সুপার নিউমারারি ড.সুকোমল বড়ুয়া|
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজিএফ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেমন মাতৃসদন হাসপাতালের প্রাক্তন সিনিয়র কনসালটেন্ট ডাঃ প্রীতি বড়ুয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন প্রধান নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া, মেমন মাতৃসদন হাসপাতালের প্রাক্তন সিনিয়র কনসালটেন্ট ডাঃ প্রীতি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলার সাধারণ সম্পাদক অধ্যাপক লায়ন ববি বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া হৃদয়, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, সাবেক কাউন্সিলর আবদুল মালেক| ¯^াগত বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান সপু বড়ুয়া| অনুষ্ঠান সঞ্চালনা করেন ˆসকত তালুকদার| ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব সমিতির সাংস্কৃতিক সম্পাদক দেবজিত বড়ুয়া বাপ্পা| শুভেচ্ছা বক্তব্য রাখেন ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৮ তম উন্মুক্ত ¯^র্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক অনুপম বড়ুয়া, সম্পাদক সন্তু বড়ুয়া, সমš^য়কারী ˆসকত তালুকদার| সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ বৌদ্ধ যুব সমিতি সুদীর্ঘ ৪৪ বছর উদযাপন করতে চলেছে যা সত্যিই প্রশংসার| এ ধরণের যুব সংগঠন বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার| বিশেষ করে ২৮ বছর ধরে সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ¯^র্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে যে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার| তিনি এ সংগঠনের সুখে দুঃখে সকল মহতি কর্মযজ্ঞে নিজের অবস্থান থেকে সার্বিক সহযোগিতা এবং বৌদ্ধধর্মীয় সকল মানুষের উন্নয়নে নিজেকে আরো বেশি ভুমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন| সাথে সাথে অসম্প্রাদায়িক বাংলাদেশ বিনির্মাণে তিনি বৌদ্ধ ধর্মীয় সকলের সহযোগিতাও প্রত্যাশা করেন| সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়|


