শফিউল আলম, রাউজান: পবিত্র ঈদুল আযহা আগামী ২৮ মে বৃহস্পতিবার। আর তিনদিন পর ঈদুল আযহা। পবিত্র ঈদুল আযহার দিনে কোরবানী দেও্রয়ার জন্য গরু ছাগল মহিষ ক্রয় করতে কোরবানীর পশুর হাট খামারে ও মৌসুমী গরু মহিষ ব্যবসায়ীদের কাছে ছুটছে ক্রেতারা। অনেক ক্রেতা কোরবানীর পশুর হাটে ঝামেলায় না গিয়ে রাউজানের বিভিন্ন এলাকায় গরুর খামার ও চট্টগ্রাম কাপ্তাই সড়কের কুয়াইশ রাস্তার মাথায় গিয়ে খামার থেকে পছন্দের গরু ক্রয় করছে। রাউজানের হলদিয়া ইউনিয়নের বাসিন্দ্বা মুছা খামার থেকে ৩ লাখ টাকা দিয়ে বড় একটি গরু ক্রয় করেছেন বলে জানান । রাউজানের পশ্চিম রাউজান চারাবটতল, হাট, নাতোয়ান বাগিচা বাজার, রমজান আলী হাট, হলদিয়া আমির হাটে কোরবানীর পশুর হাট বসে। এছাড়া ও রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাট, বাগোয়ানের লাম্বুর হাট, ভ্রাম্বন হাট, পাহাড়তলী পিংক সিটি মাঠ, গৌরিশংকর হাট, হলদিয়া আমির হাট, জানিপাথর বাজার, ফকিরটিলা বাজার, বইজ্যার হাট, উত্তর সর্তা দরগাহ ছড়ি বাজার, উরকির চর ইউািনয়নের মদুনাঘাট আলা মিয়ার হাট, রঘু নন্দন চৌধুরী হাট, অলিমিয়ার হাটে কোরবানীর পশুর হাট জমে উঠেছে। দেশী ও খামারী. পাহাড়ী গরু, উত্তর বঙ্গ থেকে আসা বিভিন্ন সাইজের গরু মহিষ ছাগল এসেছে বাজারে।
ক্রেতা বিক্রেতাদের পদচারনায় মুখরিত হয়ে উঠছে কোরবানীর পশুর হাট। রাউজান পশ্চিম রাউজান চারাবটতল কোরবানীর পশুর হাট পরিচলানাকারী কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম বলেন, গত ২৩ শে শনিবার চারাবটতল বাজারে কোরবানীর পশুর হাট বসে। কোরবানীর পশুর হাটে বিপুল পরিমান গরু মহিষ, ছাগল আসে । ঐ দিন কোরবানীর পশু কেনাকাটা কম হয়েছে। আগামী ২৭ মে বুধবার আবোরো চারাবটতল বাজারে কোরবানীর পশুর হাট বসবে। বুধবার কোরবানীর শেস মুর্হুতে কোরবানীর পশু বিক্রয় হবে বলে আশা করছি।


