নৌপথে আবারও আস্থা ও ঐতিহ্য ফিরে আসবে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, ‘নৌ পথ সচ রাখতে ড্রেজিং করা হবে। নৌবন্দরগুলো আধুনিক করা হবে। সে লক্ষ্যে কাজ চলছে।’
রোববার (৩১ মে) বেলা ১১টায় চাঁদপুর নৌ টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘চাঁদপুর নৌ বন্দর আধুনিকায়নের কাজ বন্ধ আছে। ঠিকাদারকে তাগাদা দিয়েও কাজ করানো যায়নি। তাই অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে নতুনভাবে প্রক্রিয়া শুরু হয়েছে।’
এসময় জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট পরিদর্শনের উদ্দেশ্যে চলে যান।


