শফিউল আলম, রাউজান: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফলজ গাছের চারা বিতরণ করেছে ইলাভেন স্টার যুব সংঘ। প্রবাসী মোহাম্মদ বেলাল বিন হাশেমের আর্থিক সহযোগিতায় মঙ্গলবার (২ জুন) সকালে নোয়াজিষপুরের বড়ুয়া পাড়া এলাকার বিভিন্ন সড়কে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে এলাকার বৃদ্ধ, যুবক, কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ছোট-বড় সবাই একসঙ্গে বৃক্ষরোপণে অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। কেউ গর্ত খনন করেন, কেউ চারা রোপণ করেন, আবার কেউ পরিচর্যার দায়িত্ব পালন করেন। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।ইলাভেন স্টার যুব সংঘের সাবেক সভাপতি ফরহাদ মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা আখতারুজ্জামান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী শাহাজান কবির চৌধুরী মুন্না।বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক বাহাদুর, জাহাঙ্গীর, আইয়ুব, ননা মিয়া, দ্বীন মোহাম্মদ, আবছার, কামরুল, বখতিয়ার, সুজন বড়ুয়া, হিরো বড়ুয়া, আদর্শ বড়ুয়া, শাহ আলম, রনি চৌধুরী, আরফাত।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মতিউর রহমান, ঈসমাইল তালুকদার, সভাপতি মো. রিফাত, সহ-সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইমতিয়াজ, অর্থ সম্পাদক সফিউল আজম, দপ্তর সম্পাদক ইফতি, সাংগঠনিক সম্পাদক হাবিব, প্রচার সম্পাদক তারবির, ইমরাজ, আরমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বায়ুদূষণ হ্রাস এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।তারা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবান ও প্রবাসীদের এ ধরনের জনকল্যাণমূলক কাজে সহযোগিতার আহ্বান জানান।কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।


