মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): দোকান থেকে উদ্ধার করা অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে গত বুধবার(৩ জুন) বিকেলে।
কাপ্তাই বনরেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, কাপ্তাইয়ের এক দোকানদার তার দোকানের ভিতর একটা আজগর সাপ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের লোকজন গিয়ে ওই দোকান থেকে অজগর সাপটি উদ্ধার করে ওইদিন বিকেলে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করে।
উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য পাঁচ ফুট। ওজন প্রায় চার কেজি। সাপটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ জামাল উদ্দিন তালুকদার, সহকারী বন সংরক্ষক মোঃ আবু কাওসার, কাপ্তাই বনরেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান,কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আবু নাঈম,কাপ্তাই সদর বিট কর্মকর্তা, আব্দুল্লাহ আল নাঈম, ব্যাঙছড়ি বিট কর্মকর্তা, জাহাঙ্গীর আলম মজুমদার সহ বনকর্মীবৃন্দ।
বন বিভাগ জানায়, ঘরের আশেপাশে, দোকানপাট সহ কোথাও সাপ দেখলে আতংকিত না হয়ে বন বিভাগকে খবর দিন। সাপ জাতীয় সম্পদ। একে মরবেন না।


