খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় অজ্ঞাত ট্রাকেরচাপায় স্থানীয় মাহিন্দ্রচালক মো. নুরু মিয়া(৫৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৩ টার দিকে পৌরসভার ১০ নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন্দ্র চালক মাটিরাঙ্গা পৌরসভার নতুন পাড়া এলাকার আবু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকের চাপায় আহত চালককে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাটিরাঙ্গা পৌরসভায় সড়কের পাশে মাহিন্দ্র গাড়ির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে। মাহিন্দ্র চালক সড়কের পাশেই সেটি মেরামতের কাজ করছেন। পিছন থেকে একটি অজ্ঞাত ট্রাক চালকটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।’
এ সময় তিনি আরও জানান, পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি এ ঘটনায় ট্রাকটিকে সনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।


