By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ৮:২৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রামজনপথ

নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/০৭ at ৭:১৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

চট্টগ্রাম নগরের যানজট নিরসন, গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন এবং ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন সম্ভাব্য রুট ও অবকাঠামো পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর প্রতিনিধি দল।

রোববার (৭ জুন) পরিদর্শনকালে প্রতিনিধি দল শহরের গুরুত্বপূর্ণ করিডরগুলো ঘুরে দেখে সম্ভাব্য রুট ও যাত্রী চাহিদা বিশ্লেষণ করেন। দলটি কালুরঘাট, অক্সিজেন, আমিন বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান, অতিরিক্ত নির্বাহী পরিচালক (ম্যাস ট্রানজিট) ও যুগ্মসচিব আবদুল লতিফ খান, ‘ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান অ্যান্ড প্রিলিমিনারি ফিজিবিলিটি স্টাডি অব আরবান মেট্রো রেল ট্রানজিট কনস্ট্রাকশন অব চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া (সিএমএ)’ প্রকল্পের পরিচালক ও ট্রাফিক ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ কামরুল হাসান, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ও ম্যাস ট্রানজিট প্ল্যানার মুহাম্মদ আবদুর রকিব, সহকারী ম্যাস ট্রানজিট ইঞ্জিনিয়ার (বিআরটি) মো. ইনজামুল হক মেহেদী, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত এবং আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রতিনিধিবৃন্দ।

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণ যেন অল্প সময়ে ও স্বল্প ব্যয়ে সহজে যাতায়াত করতে পারে—এটাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। চট্টগ্রামে যানজট এবং পরিবহন ব্যয় বৃদ্ধি এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই সমস্যা সমাধানে মনোরেল একটি কার্যকর বিকল্প হতে পারে বলে তিনি মত দেন। তিনি জানান, মনোরেল বাংলাদেশে এখনো বাস্তবায়িত না হলেও এটি তুলনামূলকভাবে কম জায়গা ও ব্যয়ে নির্মাণযোগ্য একটি আধুনিক পরিবহন ব্যবস্থা।

তিনি বলেন, প্রাথমিকভাবে অক্সিজেন–চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিটি গেট, আগ্রাবাদ এবং পতেঙ্গা–বিমানবন্দরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ করিডরকে সম্ভাব্য রুট হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট আন্তর্জাতিক কোম্পানিগুলো নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান বলেন, বর্তমানে চট্টগ্রাম মহানগরের সার্বিক পরিবহন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে। এই পরিকল্পনায় মনোরেল, মেট্রোরেল, লাইট রেল ট্রানজিট (এলআরটি), সড়ক অবকাঠামো এবং জলপথ—সবকিছুই বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি জানান, পুরো নগরের ট্রাফিক পরিস্থিতি, যাত্রী চাহিদা এবং ভবিষ্যৎ পরিবহন প্রয়োজন বিশ্লেষণ করে কোন রুটে কী ধরনের গণপরিবহন সবচেয়ে কার্যকর হবে, তা নির্ধারণ করা হবে। উচ্চ যাত্রীচাহিদাসম্পন্ন রুটে মেট্রোরেল, মাঝারি চাহিদার রুটে লাইট রেল এবং অপেক্ষাকৃত কম চাহিদার রুটে মনোরেল নির্মাণের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মনোরেলের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা সরেজমিনে পরিদর্শন ও যাচাই-বাছাইয়ের জন্য ডিটিসিএ-এর প্রতিনিধি দল চট্টগ্রাম সফর করছে বলে তিনি উল্লেখ করেন।

ড. মশিউর রহমান আরও বলেন, বর্তমানে ডিমান্ড অ্যানালাইসিস ও কারিগরি মূল্যায়নের কাজ চলছে। এই বিশ্লেষণ সম্পন্ন হওয়ার পরই কোন রুটে কোন ধরনের রেলভিত্তিক পরিবহন ব্যবস্থা বাস্তবায়ন হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। প্রকল্পের নির্ধারিত মেয়াদ অনুযায়ী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে মাস্টার প্ল্যান ও সুপারিশমালা চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।

এ সময় গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারের এককভাবে প্রায় ২৫ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের এ ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা কঠিন। এজন্য বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে বিকল্প অর্থায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি জানান, একটি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে পুরো মনোরেল প্রকল্প বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেছে। তাদের মূল চাহিদা হলো সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে, বিশেষ করে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ভূমি ও বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করবে।

আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, সম্প্রতি সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্ভাব্য রুট, স্টেশন, ডিপো এবং অন্যান্য অবকাঠামোগত প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিটিসিএ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের নিয়ে সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করা হচ্ছে।

তিনি আরও জানান, মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি বিশেষ কারিগরি টিম গঠন করেছে। এই টিম সম্ভাব্যতা যাচাই, তথ্য সংগ্রহ এবং প্রকল্প বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। সরকারের আনুষ্ঠানিক সম্ভাব্যতা সমীক্ষার পাশাপাশি বেসরকারি উদ্যোগেও প্রাথমিক ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে, যাতে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে নেওয়া যায়।
ক্যাপশন: চট্টগ্রাম নগরে মনোরেল প্রকল্পের সম্ভাব্য রুট ও অবকাঠামো পরিদর্শন করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানে অস্বচ্ছল পরিবারকে ঢেউটিন দিলেন আলী সুমন

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি

‘‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করা হচ্ছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে’’

রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টেগ্গড নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ পটিয়ায় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ দেশি অস্ত্রসহ আটক ৩
পরবর্তী সংবাদ এনসিটি টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেওয়া যাবে না: এস এম লুৎফর রহমান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাউজানে অস্বচ্ছল পরিবারকে ঢেউটিন দিলেন আলী সুমন
জনপথ জেলা উপজেলা ভালো খবর শহর থেকে দূরে জুন ৭, ২০২৬
বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রযুক্তি জুন ৭, ২০২৬
‘‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করা হচ্ছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে’’
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৭, ২০২৬
রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?