By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ৮:৩৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ এনসিটি টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেওয়া যাবে না: এস এম লুৎফর রহমান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > এনসিটি টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেওয়া যাবে না: এস এম লুৎফর রহমান
আমাদের চট্টগ্রামজনপথপ্রতিষ্ঠান ও সংগঠনরাজনীতি

এনসিটি টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেওয়া যাবে না: এস এম লুৎফর রহমান

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/০৭ at ৭:২১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনা। জাতীয় স্বার্থ, শ্রমিকদের অধিকার এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা উপেক্ষা করে বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে যাবে না।

তিনি রোববার (৭ জুন) চট্টগ্রামের জামালখানস্থ নগর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের মাসিক নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক কনটেইনার হ্যান্ডলিংকারী টার্মিনাল হচ্ছে এনসিটি। চলতি বছরের মে মাসেও টার্মিনালটি সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতার প্রমাণ দিয়েছে। বর্তমানে দেশীয় ব্যবস্থাপনায় সফলভাবে পরিচালিত এই টার্মিনালকে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ অযৌক্তিক, অপ্রয়োজনীয় এবং উদ্বেগজনক।

তিনি বলেন, বাংলাদেশ সবসময় বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়। তবে বিদেশি বিনিয়োগের নামে দেশের গুরুত্বপূর্ণ ও সফলভাবে পরিচালিত স্থাপনাগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বে-টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কিংবা নতুন টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিদেশি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। কিন্তু বিদ্যমান ও লাভজনক স্থাপনাগুলো হস্তান্তর করা জাতীয় স্বার্থের পরিপন্থী।

তিনি আরও বলেন, এনসিটিতে বর্তমানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের চাকরির নিরাপত্তা, বেতন-ভাতা এবং অন্যান্য অধিকার শতভাগ নিশ্চিত করতে হবে। এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে শ্রমিক প্রতিনিধি, বন্দর ব্যবহারকারী, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ করা জরুরি। একইসঙ্গে উন্মুক্ত, প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠান নির্বাচন নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত স্থাপনা পরিচালনার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। দেশের স্বার্থ ও শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন হয় এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে শ্রমিক সমাজ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাতে বাধ্য হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, বিআরআইএলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, মহানগর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানে অস্বচ্ছল পরিবারকে ঢেউটিন দিলেন আলী সুমন

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি

‘‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করা হচ্ছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে’’

রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টেগ্গড এনসিটি টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেওয়া যাবে না: এস এম লুৎফর রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত
পরবর্তী সংবাদ আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাউজানে অস্বচ্ছল পরিবারকে ঢেউটিন দিলেন আলী সুমন
জনপথ জেলা উপজেলা ভালো খবর শহর থেকে দূরে জুন ৭, ২০২৬
বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি
জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন প্রযুক্তি জুন ৭, ২০২৬
‘‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করা হচ্ছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে’’
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৭, ২০২৬
রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?