By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | দুপুর ১:৪২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পূর্বশত্রুতার জেরে মাথায় ইটের আঘাত, আইসিইউতে আহত সেই বাইকার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > পূর্বশত্রুতার জেরে মাথায় ইটের আঘাত, আইসিইউতে আহত সেই বাইকার
জনপথজাতীয়

পূর্বশত্রুতার জেরে মাথায় ইটের আঘাত, আইসিইউতে আহত সেই বাইকার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/১২ at ১:১৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেল চালকের মাথায় প্রায় ১০ ইঞ্চি আকারের একটি ইট দিয়ে আঘাত করার ঘটনাটি পূর্বশত্রুতার জেরে ঘটেছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। একই দাবি করেছে আহত রাফির পরিবার।

গুরুতর আহত রাফি বর্তমানে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।

এটি কোনো ছিনতাইয়ের ঘটনা নয়। ঘটনার দিন রাত ২টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
ইট দিয়ে আঘাতকারী পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ফয়সাল ওরফে কালুকেও গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।
রাফি যে মোটরসাইকেলটি চালাচ্ছিলেন, সেটিও তার নিজের নয় বলে জানান তিনি।
গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি (২১) বর্তমানে ঢামেক হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, তিনি এখনও শঙ্কামুক্ত নন।

রাফির মা তানিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, আমার ছেলের অবস্থা খুবই খারাপ। সবাই তার জন্য দোয়া করবেন।

স্বজনদের দাবি, হামলায় জড়িতদের মধ্যে পারভেজ ও কালু নামে দুই যুবক রয়েছেন। তাদের বিরুদ্ধে কাফরুল থানায় একাধিক মামলা রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

স্বজনদের ভাষ্য, রাফি পৈতৃক সূত্রে উল্লেখযোগ্য সম্পত্তির মালিক। তার কিছু সম্পত্তি দীর্ঘদিন ধরে অন্য আত্মীয়রা ভোগদখল করে আসছেন। এ নিয়ে পারিবারিক বিরোধও রয়েছে। রাফির বাবা মানসিকভাবে অসুস্থ এবং মা প্রবাসে থাকতেন। ফলে পারিবারিক সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী রাফিই।

তারা জানান, ঘটনার কয়েকদিন আগে থেকে এলাকার কয়েকজন যুবক রাফির সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করেছিলেন। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। তাদের প্রশ্ন, ওই যুবকরা প্রকৃতপক্ষে রাফির বন্ধু ছিলেন, নাকি হামলার পেছনে তাদের কোনো ভূমিকা রয়েছে।

বুধবার (১০ জুন) দিবাগত রাতে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী সড়কে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় এক তরুণ রাফিকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। ইটের আঘাতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে অচেতন হয়ে যান। এ সময় মোটরসাইকেলটি তার শরীরের ওপর পড়ে থাকে। ভিডিওতে আরও দেখা যায়, ইট নিক্ষেপকারী তরুণই পরে আহত রাফিকে মোটরসাইকেলের নিচ থেকে বের করার চেষ্টা করেন। পরে আরও একজন সেখানে এসে মোটরসাইকেলটি সরিয়ে নেন। এক পর্যায়ে আহত রাফিকে একটি অটোরিকশায় তুলে হাসপাতালে নেওয়া হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস সার্ভিস: অর্থমন্ত্রী

কাপ্তাইয়ে এলএফজি সদস্যদের মাঝে প্রাণিসম্পদ দপ্তরের উপকরণ বিতরণ

জাতীয় ঐক্য ও অর্থনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় অর্থমন্ত্রীর

শুক্রবার ঢাকায় আসছেন দিনেশ ত্রিবেদী

জাতিসংঘে জলবায়ু অর্থায়ন-এলডিসি উত্তরণে সহায়তার আহ্বান বাংলাদেশের

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ভারতের যুব দলে দ্রাবিড়ের ছেলে
পরবর্তী সংবাদ ৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন গিলবার্তো
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন গিলবার্তো
খেলা জুন ১২, ২০২৬
পূর্বশত্রুতার জেরে মাথায় ইটের আঘাত, আইসিইউতে আহত সেই বাইকার
জনপথ জাতীয় জুন ১২, ২০২৬
ভারতের যুব দলে দ্রাবিড়ের ছেলে
খেলা জুন ১২, ২০২৬
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনিয়ো
বিভাগহীন জুন ১২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?