By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | দুপুর ১:৪২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ভারতের যুব দলে দ্রাবিড়ের ছেলে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > ভারতের যুব দলে দ্রাবিড়ের ছেলে
খেলা

ভারতের যুব দলে দ্রাবিড়ের ছেলে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/১২ at ১২:৫২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

একসময় যিনি ছিলেন ‘দ্য ওয়াল’, সেই রাহুল দ্রাবিড়ের পথ ধরেই এবার জাতীয় দলের জার্সির স্বপ্নযাত্রা শুরু করলেন তাঁর ছোট ছেলে আনভে দ্রাবিড়। শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটার।

ভারতের ক্রিকেটে বাবার নাম অনেক সময় আশীর্বাদ হয়ে থাকলেও অনেক সময় বাড়তি চাপের কারনে খেই হারিয়ে ফেলেন সন্তানরা। আনভে এখন পর্যন্ত নিজের পরিচয় গড়ে তুলছেন মাঠের পারফরম্যান্স দিয়েই।

চলতি মৌসুমে বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এসেছে এই ডাক।
বৃহস্পতিবার শ্রীলঙ্কা সফরের জন্য আলাদা দুটি স্কোয়াড ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে আনভেকে। আগামী ৪ জুলাই হাম্বানটোটায় শুরু হবে সিরিজ।
পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ ও ৯ জুলাই। এরপর ১৩ ও ২০ জুলাই গল ও কলম্বোতে হবে দুটি চার দিনের ম্যাচ।
এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে আনভের। গত বছরের নভেম্বরে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে অভিষেক হয়েছিল তাঁর। ব্যাট হাতে সেদিন গোল্ডেন ডাকের হতাশা থাকলেও উইকেটের পেছনে দুটি ক্যাচ নিয়েছিলেন তিনি।

তবে সেই ব্যর্থতা পেছনে ফেলে দ্রুতই নিজেকে প্রমাণ করেছেন আনভে। সম্প্রতি তাঁর নেতৃত্বে ভিনোদ মানকাড় ট্রফির কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় কর্নাটক অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টে ছয় ইনিংসে ৫৫ গড়ে ২২০ রান করে দলের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। নেতৃত্ব ও ব্যাটিং—দুই ক্ষেত্রেই নজর কাড়েন এই তরুণ।

দ্রাবিড় পরিবারের জন্য অবশ্য বয়সভিত্তিক দলে ডাক পাওয়ার ঘটনা নতুন নয়। আনভের বড় ভাই সামিত দ্রাবিড়ও ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছিলেন। তবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের আগে হাঁটুর চোটে ছিটকে যান তিনি। কর্নাটকার টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করেই জাতীয় যুব দলে সুযোগ পেয়েছিলেন সামিত।

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার রাহুল দ্রাবিড় ১৯৯৬ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশের হয়ে খেলেছেন ১৬৪ টেস্ট ও ৩৪৪ ওয়ানডে। টেস্ট ক্রিকেটে ১৩ হাজার ২৮৮ রান করে তিনি এখনও ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ওয়ানডেতেও তাঁর সংগ্রহ ১০ হাজার ৮৮৯ রান।

খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর কোচ হিসেবেও সাফল্যের ছাপ রেখেছেন দ্রাবিড়। তাঁর অধীনেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দীর্ঘদিনের শিরোপা খরা কাটায় ভারত। এবার সেই কিংবদন্তির ছেলেকে ঘিরেও তৈরি হচ্ছে নতুন প্রত্যাশা। তবে আপাতত আনভের সামনে লক্ষ্য একটাই, বাবার পরিচয়ের বাইরে গিয়ে নিজের নামটাকেও ভারতীয় ক্রিকেটে প্রতিষ্ঠিত করা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন গিলবার্তো

মাসব্যাপী ফুটবল উন্মাদনার বিশ্বযাত্রা

বিশ্বকাপের আগে দাপুটে জয়ে প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা

১ উইকেট হারিয়ে, পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ৬২

তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনিয়ো
পরবর্তী সংবাদ পূর্বশত্রুতার জেরে মাথায় ইটের আঘাত, আইসিইউতে আহত সেই বাইকার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন গিলবার্তো
খেলা জুন ১২, ২০২৬
পূর্বশত্রুতার জেরে মাথায় ইটের আঘাত, আইসিইউতে আহত সেই বাইকার
জনপথ জাতীয় জুন ১২, ২০২৬
ভারতের যুব দলে দ্রাবিড়ের ছেলে
খেলা জুন ১২, ২০২৬
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনিয়ো
বিভাগহীন জুন ১২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?