চট্টগ্রাম নগরের সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে সাগরিকা রোডের বিটাক বাজার এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের(চসিক) ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৪ জুন) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে সাগরিকা রোডের বিটাক বাজার এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০ টি দোকান উচ্ছেদ করে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করা হয়।
অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পাহাড়তলী থানা ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা- কর্মচারীগণ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।


