মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাইয়ের শীলছড়ির সীতা পাহাড় সংলগ্ন কর্ণফুলী নদীতে উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে ২০০ মিটার লম্বা ১টি কারেন্ট জাল, ১৫০ মিটার লম্বা ১টি রক জাল ও ১০০ মিটারের ১টি অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক জব্দ করা কারেন্ট জাল, রক জাল ও অবৈধ জাল সমূহ জনসন্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা,ক্ষেত্র সহকারী মোঃ নাছির উদ্দিন এবং কাপ্তাই থানা পুলিশের সদস্যবৃন্দ।


