চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এর সঙ্গে মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২টায় স্ব স্ব কার্যালয়ে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।
এসময় মাননীয় উপ-উপাচার্যদ্বয় উপস্থিত সবাইকে স্বাগত ও ধন্যবাদ জানান। মাননীয় উপ-উপাচার্যদ্বয় বলেন, বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বিষয়াদি পরিচালনা করেন ডিনবৃন্দ। প্রশাসনিক ক্ষেত্রে ডিনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপ-উপাচার্যদ্বয় সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী।


