সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজার জেলায় মে- জুন-২০২৬ খ্রি. ২ মাসের সেরা ফারফরমেন্সকারি পুলিশ ইন্সপেক্টর ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদারকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ সুপার।
গতকাল ২১ জুন অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ঈদগাঁও থানার কার্যক্রমের স্বীকৃতিস্বরুপ পুলিশ সুপার এ,এন,এম সাজেদুর রহমানওসি এটিএম শিফাতুল মাজদারের হাতে পুরস্কার তোলে দেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ নাজমুস সাকিব খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ অহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ সামীম কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক দেবদুত মজুমদারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
জানা গেছে, মে – জুন মাসে নিজ কর্ম এলাকা ঈদগাঁও থানায় আইন শৃংখলা রক্ষা, অপরাধ রহস্য উদ্ঘাটন, হত্যা মামলাসহ চাঞ্চল্যকর বিভিন্ন মামলার আসামি গ্রেফতার, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ পুলিশি সেবার সকল ক্রাইটেরিয়ায় বিশেষ অবদান রাখেন ওসি এটিএম শিফাতুল মাজদার। দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি ঈদগাঁও থানার কার্যক্রমের স্বীকৃতিস্বরুপ এ পুরস্কার লাভ করেন।
পুলিশ ইন্সপেক্টর এটিএম শিফাতুল মাজদার বলেন, পুরস্কার প্রাপ্তি কর্মোদ্যম ও দায়িত্ববোধ বৃদ্ধি করে। ভালো কাজের স্বীকৃতি আরও ভালো কাজের জন্ম দেয়। তার এই অর্জন ঈদগাঁও থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সুফল। ভবিষ্যতেও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে ঈদগাঁও থানা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।


