By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | বিকাল ৫:০৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সার্ভে রিপোর্ট অনুসারে মনোনয়ন দেয়া হবে, সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > সার্ভে রিপোর্ট অনুসারে মনোনয়ন দেয়া হবে, সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী
জনপথ

সার্ভে রিপোর্ট অনুসারে মনোনয়ন দেয়া হবে, সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/১৩ at ৫:৫১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক হবে বলে দলীয় সদস্যদেরকে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রতিযোগিতামূলক নির্বাচনে বিজয়ের জন্য দলের সংসদ সদস্যদের এখন থেকেই মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সরকারি দলের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেয়া আওয়ামী লীগের কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা যায়।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক হবে। নির্বাচনে বিজয়ের জন্য এখন থেকেই ভালোভাবে কাজ করতে হবে। বিজয়ের জন্য সংসদ সদস্যদের সবাইকে নিজ নিজ এলাকায় মানুষের কাছে যেতে হবে। জনগণের কাছে গিয়ে আমাদের এই তিন মেয়াদের সরকার যে সব উন্নয়ন কাজ করেছে সে উন্নয়নগুলো তাদের কাছে তুলে ধরতে হবে।

সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সংসদ সদস্যদের সতর্ক করে দিয়ে বলেছেন, সংসদ সদস্যদের সবার তথ্যই আমার কাছে আছে। নির্বাচনে মনোনয়ন দেয়ার সময় এ বিষয়গুলোর উপর গুরুত্ব দেয়া হবে। সার্ভে হচ্ছে, সার্ভে রিপোর্ট বিবেচনায় নিয়েই দলের প্রার্থী মনোনয়ন দেয়া হবে। জনগণ থেকে যারা বিচ্ছিন্ন, এলাকায় যায় না, মানুষের সঙ্গে সম্পর্ক রাখে না, মনোনয়নের ক্ষেত্রে তাদের ব্যাপারে চিন্তা-ভাবনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

যারা দলীয় নির্দেশ অমান্য করে দলের বিরুদ্ধে কাজ করেছে, তাদের মনোনয়ন দেয়া হবে না। এ বিষয়গুলো চিন্তা করে এখন থেকে দলের জন্য কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সফলতা ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি বিরোধী দল বিএনপি-জামায়াতের অপকর্মগুলোও মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেন। অতীতে তারা ক্ষমতায় থেকে যে দুর্নীতি করেছে, লুটপাট, সন্ত্রাস, হত্যাকান্ড ঘটিয়েছে সেগুলো মানুষকে বলতে হবে। পাশপাশি বিরোধী দলে গিয়ে আন্দোলনের নামে তারা যে আগুন সন্ত্রাস করেছে, মানুষ খুন করেছে, জনগণের সম্পদ নষ্ট করেছে এগুলোও মানুষের কাছে গিয়ে বলতে হবে, মানুষকে মনে করিয়ে দিতে হবে।
জাতীয় সংসদের উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী
এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী জাতীয় সংসদের উপনেতা হচ্ছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সিদ্ধান্তের বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে জানালে তিনি তাকে উপনেতা হিসেবে স্বীকৃতি দেবেন। পরে সংসদ সচিবালয়ের সচিব এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। সংসদ উপনেতা মন্ত্রীর মর্যাদা পেয়ে থাকেন। বৈঠকে সংসদের উপনেতা হিসেবে বেগম মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। ওই প্রস্তাবে সমর্থন জানান সংসদীয় দলের সম্পাদক ও চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। দলের সভাকক্ষে সংসদীয় দলের সভা শেষে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করার সিদ্ধান্ত হয়েছে। তিনি উপনেতা হচ্ছেন, এটাই ফাইনাল। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা গেলে উপনেতার পদটি শূন্য হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ

কাপ্তাইয়ে ৫ হাজার ৯৯১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ জুন সারাদেশে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানোর প্রস্তুতি

বাংলাদেশে বিনিয়োগ করুন, সমতার ভিত্তিতে অংশীদারত্বে একসঙ্গে সমৃদ্ধ হই: তারেক রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জনের মৃত্যু
পরবর্তী সংবাদ মৃণাল রূপে চঞ্চল যেমন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৫, ২০২৬
কাপ্তাইয়ে ৫ হাজার ৯৯১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে স্বাস্থ‍্য জুন ২৫, ২০২৬
যুগোপযোগী সংশোধিত আইন দ্রুতই সংসদে পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ জুন ২৫, ২০২৬
২৮ জুন সারাদেশে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানোর প্রস্তুতি
জনপথ জাতীয় বাংলাদেশ স্বাস্থ‍্য জুন ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?