By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৬:০৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নাদিয়ার ঘাতক বাসচালক-সহকারী গ্রেপ্তার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > নাদিয়ার ঘাতক বাসচালক-সহকারী গ্রেপ্তার
জনপথ

নাদিয়ার ঘাতক বাসচালক-সহকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/২৩ at ৬:২১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া আক্তার নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে বাড্ডার আনন্দনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাসচালকের নাম লিটন (৩৮) ও সহকারী মো. আবুল খায়ের।

গতকাল দুপুর পৌনে ১টায় প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন তিনি।
এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে প্রগতি সরণি এলাকায় গিয়েছিলেন নাদিয়া। তাদের মোটরসাইকেলটিকে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে নাদিয়া মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে বাসের সামনের চাকায় পিষ্ট হন। তার মোটরসাইকেল চালক বন্ধু অক্ষত ছিলেন।
নাদিয়ার মৃত্যুর পর ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘাতক বাসটিও জব্দ করা হয়েছে।

বাবার স্বপ্ন চূরমার
নিহত নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম পোশাক কারখানার কর্মকর্তা। নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে মেয়েকে ভর্তি করিয়েছিলেন বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে।

মেয়ের স্বপ্ন ছিল ফার্মাসিস্ট হওয়ায়। সেই স্বপ্ন ভেঙে গেল রোববার দুপুরে ঢাকায় প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায়। সেখানে যমুনা ফিউচার পার্কের সামনে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বাসের ধাক্কায় ছিটকে পড়েন। পরে সেই বাসের তলায় পড়ে প্রাণ হারান তিনি।
এরপর নাদিয়ার মরদেহ আনা হয় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হলে সেখানে জড়ো হন স্বজন ও বন্ধুরা। মর্গে এসে কান্নায় ভেঙে পড়েন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম ও মা পারভীন বেগম।
এসময় বিলাপ করে বাবা মা বলছিলেন- কত কষ্ট আর সংগ্রাম করে সেই মেয়ে বড় হল, বিশ্ববিদ্যালয়ে পড়তে এল।
জাহাঙ্গীর আলম বলেন, একসময় তিনি পোশাক কারখানার কর্মী ছিলেন। এখন একটি পোশাক কারখানার সহকারী মহাব্যবস্থাপক পদে কাজ করছেন। তিন মেয়ের মধ্যে সবার বড় নাদিয়া। রোজগারের সিংহভাগই খরচ করেন তিন মেয়ের পড়াশোনার পেছনে। গত ডিসেম্বরেই লাখ টাকা খরচ করে বড় মেয়ে নাদিয়াকে ভর্তি করেছিলেন রাজধানীর আশকোনার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। স্বপ্ন ছিল মেয়ে পড়াশোনা শেষ করে ভালো চাকরি করবে, ছোট বোনগুলোকেও পথ দেখাবে।

তিনি আরও জানান, তারা নারায়ণগঞ্জের চাষাড়ায় থাকেন। ক্লাস শুরু হবে বলে এক সপ্তাহ আগে উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি হোস্টেলে এসে ওঠেন নাদিয়া। এরপর রোববার দুপুরে ফোন যায় জাহাঙ্গীরের ফোনে, আপনার মেয়ে অ্যাকসিডেন্ট করছে, তাড়াতাড়ি আসেন। তখনই আত্মা শুকিয়ে গিয়েছিল তার। ফোনদাতাকে জিজ্ঞেস করেছিলেন, ও কোথায়, কেমন আছে। যিনি ফোন করেছিলেন তিনি জানিয়েছিলেন, যমুনা ফিউচার পার্কের ওখানে আছে, ভালো আছে। ছুটতে ছুটতে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে ঢাকার পথ ধরেন জাহাঙ্গীর ও তার স্ত্রী। তবে মাঝপথেই ঠিকানা বদলে যায়, তাদের আসতে বলা হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। সেখানে এসে শুনলেন ততক্ষণে সব শেষ। দিশেহারা বাবা-মা বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন। তখন সেখানে হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানে ৭৬ লাখ টাকার সরকারী খাস জমি উদ্ধার

কক্সবাজারে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৯

‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’

রাউজানের পাহাড়ী টিলায় কাঁঠালের গাছে গাছে প্রচুর কাঁঠাল ফল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ৩৬২ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল রেলওয়ে
পরবর্তী সংবাদ ঢাকায় দু’দিনের ফিরতি পর্ব শুরু আজ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?