শফিউল আলম, রাউজান: রাউজান উপজেলার পাহাড়ী এলাকায় পাহাড় টিলায় কাঠাল গাছে প্রচুর পরিমাণ কাঠাল ধরেছে। রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের পাহাড়ী এলাকা বৃন্দ্বাবনপুর, বৃকবানুপুর, বানারস, জানিপথর, গলচিপা, এয়াসিন নগর, হলদিয়া রাবার বাগান, গর্জনিয়া, শিরনী বটতল, দলই বাড়ী, ডাবুয়া ইউনিয়নের উত্তর আইলী খীল, সুড়ঙ্গা, রাধামাধবপুর, সিংহরিয়া, হিংগলা, কলমপতি, মেলুয়া, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের জঙ্গল রাউজান, পশ্চিম রাউজান, ঢালার মুখ, রহমত পাড়া, রাউজান রাবার বাগান, কাজী পাড়া, চিকনছড়া, রাউজান ইউনিয়নের পূর্ব রাউজান, চেহরী খীল, ভোমর ঢালা, গাজী পাড়া, রাণী পাড়া, শমশের নগর, কদলপুর ইউনিয়র্নে কালকাতর পাড়া, শমশের পাড়া, দক্ষিন শমশের পাড়া, কমলার টিলা, ভোমর পাড়া, দক্ষিন জয়নগর, পাহাড়তলী ইউনিয়নের শাহেদুল্ল্যাহ কাজী পাড়া, নাজিরের টিলা জগৎপুর আশ্রম এলাকা মাহামুনি বহলপুর এলাকায় পাহাড় টিলায় রয়েছে বিপুল পরিমাণ কাঠাল গাছ। পাহাড় টিলার কাঠোল গাছে কাঠাল ধরেছে প্রচুর পরিমাণ।
পাহাড় ও টিলার কাঠাল গাছ থেকে কাঠাল নামিয়ে কৃষকরা ও পাহাড়ী এলাকার খামারের মালিকরা ব্যবসায়ী ও হাট বাজারে বিক্রয় করা শুরু করেছেন। বৈশাখ, জ্যৈষ্ট, ও আষাঢ় মাস পর্যন্ত সময়ে কাঠাল পাকবে। বৈশাখ মাসে গাছে যেসব কাঠাল পরিপক্ষ হয় ঐ সব কাঠাল গাছ থেকে নামিয়ে হাট বাজার ও ফল ব্যবসায়ীর কাছে বিক্রয় করছে খামার মালিক ও কৃষকরা। রাউজানের হলদিয়া ইউিিনয়নের বৃকবানপুর এলাকার আলম বলেন, তার কাঠাল গাছ থেকে এপর্যন্ত ৫ হাজার টাকার কাঠাল বিক্রয় করেছেন। আরো ২০ হাজার টাকার কাঠাল বিক্রয় করতে পারবে বলে আশা করছেন। রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, রাউজানের পাহাড়ী এলাকায় পাহাড় টিলায় প্রচুর পরিমাণ কাঠাল ধরেছে। কাঠালের ফলন ও ভাল হয়েছে।


