By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সকাল ৬:০৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ইরানের বালিকা বিদ্যালয়ে গ্যাস হামলা, ১০০ জনেরও বেশি অসুস্থ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > ইরানের বালিকা বিদ্যালয়ে গ্যাস হামলা, ১০০ জনেরও বেশি অসুস্থ
বিদেশ

ইরানের বালিকা বিদ্যালয়ে গ্যাস হামলা, ১০০ জনেরও বেশি অসুস্থ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/০২ at ৮:১৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে স্কুলে গ্যাস হামলার জেরে বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ইরানের প্রেসিডেন্ট কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। নভেম্বর থেকে প্রায় ৩০টি স্কুলের শত শত মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, কিছু হাসপাতালের বিছানায় এখনো শুয়ে আছে। কর্মকর্তারা প্রাথমিকভাবে ঘটনাগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু ক্রমেই এই ধরণের হামলার খবর ছড়িয়ে পড়ছে। অভিভাবকরা জানাচ্ছেন , শিশুরা মাথাব্যথা,অস্থিরতার সাথে ক্লান্তিভাব অনুভব করছে । কোনো কোনো ছাত্রী গন্ধযুক্ত ট্যানজারিন, ক্লোরিনের গন্ধ পেয়েছে । বালিকা বিদ্যালয়ে নতুন করে সন্দেহভাজন গ্যাস হামলার পরে ১০০ জনেরও বেশি শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মিডিয়া জানিয়েছে- অন্তত ১০টি বালিকা বিদ্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার মধ্যে সাতটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আরদাবিলে এবং তিনটি রাজধানী তেহরানে।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে-১০৮ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে , যাদের সকলের অবস্থা এখন স্থিতিশীল। অভিভাবকদের সাথে কথা বলার পর ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর পশ্চিমাঞ্চলীয় তেহরানসারের একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিষাক্ত স্প্রেতে আক্রান্ত হয়েছিল। ফারস বলেছে যে নিরাপত্তা বাহিনী মেয়েদের স্কুলে বিষাক্ত হামলার জেরে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে।

দেশের একজন আইনপ্রণেতা বলেছেন- নভেম্বরে রহস্যময় বিষক্রিয়ার প্রাদুর্ভাবের পর থেকে, প্রায় ১২০০ শিক্ষার্থীকে শ্বাসকষ্টের জন্য হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়েছে। প্রতিবেশী আফগানিস্তানের মতো ইরানে মেয়েদের শিক্ষাকে লক্ষ্য করে ধর্মীয় চরমপন্থীদের আক্রমণের কোনো ইতিহাস নেই।
ইরানের পশ্চিমা-সমর্থিত রাজতন্ত্রের পতন ঘটায় ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পরও নারী ও মেয়েরা স্কুলে যাওয়া অব্যাহত রেখেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, মন্ত্রিসভার এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত স্বাস্থ্য ও গোয়েন্দা মন্ত্রণালয়ের সহায়তায় ঘটনার তদন্ত করা এবং অবিলম্বে তদন্তের ফলাফল জনগণের কাছে প্রকাশ করা। যদিও মন্ত্রিসভার বৈঠকের আগের রাতে, একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বিষয়টিকে ছোট করে দেখেছিলেন, এটিকে দেশের নামহীন শত্রুদের মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে উড়িয়ে দিয়েছিলেন। ইরানের কঠোর ইসলামিক পোশাক কোড লঙ্ঘনের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর সেপ্টেম্বর মাসে একজন তরুণী মারা যাওয়ার পর থেকে দেশব্যাপী বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে । তার মধ্যেই এই বিষক্রিয়ার ঘটনা নতুন করে আগুনে ঘি ঢাললো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ইরান, লেবানন, ইরাকে ভ্রমণে নাগরিকদের জন্য আমিরাতের নিষেধাজ্ঞা

পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে

জাকার্তার কাছে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত

কৃতজ্ঞতা জানিয়ে পুতিনের কাছে খামেনির বিশেষ বার্তা পৌঁছালেন আরাগচি

নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা সাবেক দুই প্রধানমন্ত্রী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ দিল্লিতে ল্যাভরভ ও ব্লিঙ্কেনের মধ্যে আকস্মিক বৈঠক
পরবর্তী সংবাদ বিদ্যুৎ সেক্টরে সরকারের দুর্নীতির মাশুল দিতে হচ্ছে জনগণকে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা ভালো খবর রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন স্বাস্থ‍্য মে ২, ২০২৬
বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!
আমাদের চট্টগ্রাম জনপথ মে ২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?