By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | বিকাল ৪:৩০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মারাত্মক যে ভুলে অল্পতেই নষ্ট হচ্ছে স্মার্টফোনের ব্যাটারি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রযুক্তি > মারাত্মক যে ভুলে অল্পতেই নষ্ট হচ্ছে স্মার্টফোনের ব্যাটারি
প্রযুক্তি

মারাত্মক যে ভুলে অল্পতেই নষ্ট হচ্ছে স্মার্টফোনের ব্যাটারি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/১৮ at ১১:৫৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

বর্তমানে প্রতিনিয়তই নতুন নতুন সব ফিচার ও আপডেট নিয়ে বাজারে স্মার্টফোন নিয়ে আসছে প্রস্তুতকারী কোম্পানিগুলো। এসব ফোনের যেমন স্পেসিফিকেশন, তেমনই দাম। তবে কয়েকদিন যেতে না যেতেই মুখ থুবড়ে পড়ছে নতুন সেসব ফোনের ব্যাটারি।

স্মার্টফোনের ব্যাটারিগুলো একবার নষ্ট হলে সেটা আর ব্যবহার করা যায় না। কারণ, এখনকার বেশিরভাগ ফোনের ক্ষেত্রেই ইনবিল্ট নন রিমুভেবল ব্যাটারি ব্যবহৃত হয়। ফলে বাইরে থেকে ব্যাটারি পাল্টে যে নতুন করে আয়ু ফেরাবেন তারও কোনো উপায় নেই।

স্মার্টফোনের ব্যাটারি একবার নষ্ট হয়ে গেলে, নতুন ফোন কেনা ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু দেখা যাচ্ছে আপনারই ভুলে হয়তো ব্যাটারির আয়ু দ্রুত শেষ হচ্ছে।

কোন কোন ভুল মোবাইলের ক্ষেত্রে ভয়ানক বিপজ্জনক হতে পারে সে সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়েছে। চলুন দেখে নেয়া যাক আপনার কোন ভুলে ব্যাটারির আয়ু দ্রুত শেষ হচ্ছে।

চার্জিংয়ের সময় ফোনে কথা বলা

অনেকেই মোবাইল চার্জে বসিয়ে ফোনে কথা বলেন অথবা কোনো অ্যাপ ব্যবহার করতে থাকেন। এতে ফোনের ক্ষতিই হচ্ছে। তাই ফুল চার্জ করে পোর্ট থেকে খুলে না নেয়া পর্যন্ত ফোন একেবারেই ব্যবহার নয়। কারণ, এর ফলে ফোনের ব্যাটারির ওপরে চাপ পড়ে। ব্যাটারির ক্ষতিও হয় তাড়াতাড়ি। তাছাড়া চার্জে বসিয়ে কথা বলা আপনার পক্ষেও বিপজ্জনক হতে পারে। সবচেয়ে ভালো হয়, যদি ফোনটি বন্ধ করে চার্জে বসাতে পারেন।

মোবাইলে বেশি গেম খেলা

আপনার যদি অত্যধিক বেশি গেম খেলার অভ্যাস থাকে বা বাচ্চারা আপনার মোবাইল নিয়ে অতিরিক্ত পরিমাণে গেম খেলে, সেক্ষেত্রেও কিন্তু ব্যাটারি অল্পতেই নষ্ট হয়ে যেতে পারে। তাই গেমিংয়ের মারাত্মক নেশা একটু কমাতে হবে। অনেক সময়ই মোবাইল ব্যবহার করতে গিয়ে সেটি গরম হয়ে যায়। আর তাতে কিন্তু ফোনের ব্যাটারির ওপর বেশ চাপ পড়ে। এমনটা হলে, ফোন ব্যবহার কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন। রিসেন্ট টাস্কগুলো ম্যানুয়ালি বন্ধ করে দিন।

সময়মতো ফোন আপডেট না করা

মোবাইল কোম্পানিগুলো প্রতিনিয়তই তাদের ফোনের সফটওয়্যার আপডেট করে থাকে। সেসব আপডেটকে অগ্রাহ্য করার মতো ভুল করেন অনেকেই। আর তাতেই ডেকে আনেন ব্যাটারির সর্বনাশ। এসব আপডেটের মাধ্যমে অনেক সিকিউরিটি প্যাচ আপডেট পাঠানো হয়, যা মোবাইলকে ভাইরাসের হাত থেকে রক্ষা করে। সেই আপডেটকে অগ্রাহ্য করা মানে মোবাইলকে ভাইরাসের সঙ্গে ছেড়ে দেয়া, যা আপনার মোবাইলের ব্যাটারির জন্য ভয়ংকর হতে পারে। তাই আপডেট নিতে ভুলবেন না কখনও।

সঠিক চার্জারে চার্জ না দেয়া

হাতের কাছে যেকোনো একটা চার্জার পেলেন, সঙ্গে সঙ্গে ফোনটিকে চার্জে বসিয়ে দিলেন। এমন ভুল অনেকেই করেন। লো কোয়ালিটির বা আনসাপোর্টেড চার্জারে চার্জ দেয়ার কারণে অনেক সময় মোবাইলের ব্যাটারির আয়ু কমে আসে। তাই সবসময় নির্দিষ্ট চার্জারেই মোবাইল চার্জ দিন। এতে ব্যাটারি বিস্ফোরণের আশঙ্কা কমবে, ব্যাটারিও ভালো থাকবে।

বালিশের নিচে চার্জ দেয়া

অনেকেরই বালিশের নিচে মোবাইল রেখে চার্জ দেয়ার অভ্যাস আছে। যদি আপনার মধ্যে সেটা থাকে তাহলে এখনি সেটা বাদ দিন। কারণ, এই ফলে ব্যাটারির ক্ষতি হতে পারে। চার্জিংয়ের সময় এমনিতেই ফোন গরম হয়, তার ওপর আবার বালিশের নিচে ফোন রাখলে সেটা আরও গরম হয়ে যায়। এতে কিন্তু ব্যাটারির ক্ষতি হতে পারে। পাশাপাশি অতিরিক্ত গরম হয়ে ফোন বিস্ফোরণ, এমনকি আগুন পর্যন্ত ধরে যেতে পারে। ফলে সতর্ক থাকুন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সারাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ‘বিপজ্জনক’ আইরিশদের নিয়ে সতর্ক বাংলাদেশ
পরবর্তী সংবাদ বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সাউদার্ন ইউনিভার্সিটিতে শেক্সপিয়ার স্মরণে নানা আয়োজন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটি ও জেন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ৩০, ২০২৬
সাউদার্ন ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের বায়ুবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ৩০, ২০২৬
রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?