By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ১২:৫৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বেতন পাননি ৩৭,০০০ প্রাথমিক শিক্ষক
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড > বেতন পাননি ৩৭,০০০ প্রাথমিক শিক্ষক
লিডশিক্ষা

বেতন পাননি ৩৭,০০০ প্রাথমিক শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/০৮ at ৫:০০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 6 মিনিট
শেয়ার

সরকারি চাকরির জন্য দীর্ঘ চার বছর লড়াই করেছেন শফিকুল ইসলাম। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশনের পর নেমেছিলেন সরকারি চাকরির
যুদ্ধে। বয়স ৩০ ছুঁই ছুঁই। শেষ সময়ে চাকরি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে। যোগদান করেছেন চলতি বছরের ২৩শে জানুয়ারি। এরমধ্যে বিয়ে করে নতুন সংসারও শুরু করেছেন। কিন্তু চাকরিতে যোগ দেয়ার প্রায় আড়াই মাস পার করলেও এখনো মেলেনি কোনো বেতন। চাকরি ও বিয়ের পর প্রথম ঈদ। এখনো কোনো বেতন ভাতা না মেলায় হতাশায় পড়ে গেছেন তিনি।

একই ধরনের অসহায়ত্বের কথা বলেন গাইবান্ধায় যোগ দেয়া শিক্ষক নাহিদ হাসান। তিনিও ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

নাহিদ বলেন, জীবনের প্রথম আয়টা পেয়েও যেন পাচ্ছি না। বিশ্ববিদ্যালয়ের খরচ এরপর বেকার থাকা অবস্থায় বাবা মায়ের কাছে টাকা নিয়ে চলতে হয়েছে। এখন চাকরি হওয়ার পরও বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে চলতে হচ্ছে।
চলতি বছরে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ সার্কুলারে একেবারে প্রায় সাড়ে ৩৭ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হয়। বিপুলসংখ্যক এই শিক্ষক নিয়োগ পাওয়ার পর যোগদান করেছেন জানুয়ারিতে। আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো মেলেনি কোনো অর্থ। শুধু বেতন না। এই সময়ে এই শিক্ষকদের বৈশাখী ভাতা ও ঈদ ভাতাও মেলেনি। ঈদ সামনে রেখে নতুন যোগ দেয়া এই শিক্ষকরা কোনো বেতন না পেয়ে ভুগছেন হতাশায়।

নিয়োগ পাওয়া সাড়ে ৩৭ হাজার শিক্ষকের মধ্যে প্রায় সাত হাজার শিক্ষক সরাসরি রাজস্ব খাতভুক্ত। বাকি শিক্ষকরা চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) আওতায় সাব-কম্পোনেন্ট ‘প্রাক প্রাথমিক শিক্ষা’র আওতায়। এই শিক্ষকদের জানুয়ারি থেকে জুন মাসের বেতন ছাড় করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। মোট ছাড়কৃত অর্থের পরিমাণ দুইশ’ ৫৯ কোটি ৫৭ লাখ ১১ হাজার দুইশ’ ৫০ টাকা। চলতি বছরের ২২শে মার্চ জারি করা হয় এই বিজ্ঞপ্তি। ছাড়কৃত অর্থ ৯টি খাতে ব্যবহার করা যাবে বলে উল্লেখ করা হয়। এরমধ্যে মূল বেতন প্রায় ১৪০ কোটি ৭৭ লাখ টাকা, বাড়ি ভাড়া প্রায় ৬৩ কোটি ৫১ লাখ, চিকিৎসা ভাতা প্রায় ১৯ কোটি ১৯ লাখ, উৎসব ভাতা প্রায় ২৬ কোটি ৫৬ লাখ, নববর্ষ ভাতা প্রায় পাঁচ কোটি ৩১ লাখ, টিফিন ভাতা প্রায় দুই কোটি ৫৫ লাখ, শিক্ষা ভাতা প্রায় ৭৩ লাখ, যাতায়াত ভাতা প্রায় সাত লাখ ৬৬ হাজার ও হাওর/দ্বীপ/চর ভাতা ৮৫ লাখ টাকা।

নতুন করে যোগ দেয়া শিক্ষকরা বেতন ভাতা না পেয়ে অসহায় দিন যাপন করছেন। আকাশ মজুমদার নামে এক শিক্ষক বলেন, চাকরিতে যোগ দিলাম আড়াই মাস। এখন পর্যন্ত নিজের আয়ের টাকা দেখতে কেমন তাই জানলাম না। এখন ঈদের সময়েও যদি টাকাটা না পাই খুবই খারাপ হবে। চাকরির পরও বাবা-মাকে একটা কাপড় কিনে দিতে পারবো না, এটা খুবই দুঃখজনক।

জেলা ও উপজেলা একাধিক শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করেও তারা কোনো সদুত্তর দিতে পারেননি। বলছেন, অর্থ ছাড় হয়েছে। কিন্তু কবে শিক্ষকরা বেতন পাবেন তারা জানেন না। নতুন যোগদান করা শিক্ষকরাও একাধিকবার ফোন করে তাদের বেতনের তথ্য জানতে চাচ্ছেন কিন্তু তারা কোনো নির্দিষ্ট তারিখ জানাতে পারছে না। গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) একাধিক কর্মকর্তা বৈঠকের পরই এই তথ্য পাওয়া যাবে বলে জানান। জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডিপিই ও অর্থ মন্ত্রণালয় বৈঠকে বসতে যাচ্ছে আগামী রোববার। ৯ই এপ্রিলের এই বৈঠকে ঈদের আগে শিক্ষকদের বেতন-ভাতা প্রদান নিয়ে আলোচনা হবে।

ডিপিই’র এক কর্মকর্তা বলেন, ঈদের আগে শিক্ষকদের বেতন প্রদানের সম্ভাবনা কম। তবে ডিপিই চেষ্টা করছে ঈদের আগেই এই ভাতা প্রদানের। তিনি বলেন, কবে ঈদের আগে বেতন ভাতা না পেলেও সমস্যা নেই। এই অর্থ ভবিষ্যতে তারা পেয়ে যাবেন। এ বিষয়ে অধিদপ্তরের পরিচালক (অর্থ বিভাগ) মিজানুুল হক বলেন, আগামী রোববার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক আছে সেখানেই সিদ্ধান্ত নেয়া হবে। আমরা চেষ্টা করছি ঈদের আগেই বেতন-ভাতা প্রদানের।

নতুন যোগ দেয়া শিক্ষকদের সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন ২০২০ সালে নিয়োগ পাওয়া শিক্ষকরাও। তারা অভিযোগ করেন, যোগদানের পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের উৎসব ভাতা পাননি। এ নিয়ে শিক্ষকদের অভিযোগ আমলে নিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছে ডিপিই। তবে শিক্ষকরা বলছেন, ঈদের আগে এই তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে। এই কর্মকাণ্ড শেষ করে ঈদের আগে ভাতা পাওয়ার সম্ভাবনা দেখছেন না তারা। এত অল্প সময়ের মধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে শিক্ষকদের হাতে উৎসব ভাতা পৌঁছে দেয়া সম্ভব নয়। আর ঈদ শেষে উৎসব ভাতা দেয়ার অতীতে কোনো নজির নেই।
৩ই এপ্রিল অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) এইচ এম আবুল বাশার সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে সাত ধরনের তথ্য চেয়ে চিঠি দিয়েছেন। এতে প্রত্যেক জেলায় সদ্য যোগদান করা শিক্ষক সংখ্যা, গত ঈদুল আজহায় কত সংখ্যক শিক্ষক উৎসব ভাতা পেয়েছেন, শিক্ষা ভাতা পাওয়া শিক্ষকদের প্রকৃত সংখ্যাসহ সাত ধরনের তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ এর প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য সৃষ্ট পদে নিয়োগকৃত সহকারী শিক্ষকদের নির্ধারিত সময়ে যথাযথ উৎসব ভাতা ও শিক্ষা ভাতা বরাদ্দের জন্য উল্লিখিত তথ্যগুলো প্রয়োজন। নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের মধ্যে চলতি অর্থবছরে শুধুমাত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার উৎসব ভাতা প্রাপ্য হবেন। একই সঙ্গে শিক্ষা ভাতা পাওয়া শিক্ষকদের তথ্যও প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন সব উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে তথ্যগুলো আগামী ১০ই এপ্রিলের মধ্যে উপজেলাভিত্তিক তথ্য নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত

রাউজানে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রত্যেক শিক্ষার্থীকে বর্ষায় একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঈদে অনুরূপ আইচের ছয় গান
পরবর্তী সংবাদ অবশেষে টেস্টে জয় বাংলাদেশের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?