By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৯:৫৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সারের দাম বৃদ্ধি, প্রভাব পড়বে জনজীবনে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > অন্যান্য > সারের দাম বৃদ্ধি, প্রভাব পড়বে জনজীবনে
অন্যান্য

সারের দাম বৃদ্ধি, প্রভাব পড়বে জনজীবনে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/১৩ at ৬:১৮ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 6 মিনিট
শেয়ার

বিদ্যুৎ, গ্যাসের দাম বেড়েছে কয়েক দফা। এর প্রভাব পড়েছে জনজীবনে। হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। মূল্য বেড়েছে বিভিন্ন সেবারও। নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। এমন অবস্থায় সব ধরনের সারের দাম কেজিতে ৫ টাকা করে বেড়েছে। যদিও আগের চেয়ে সরকার কম দামে বিদেশ থেকে এখন সার কিনতে পারছে। সারের দাম বাড়ানোর কারণে এখন জনজীবনে আরেক দফা নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, সারের দাম বাড়ানোর কারণে কৃষি পণ্যের উৎপাদন খরচ বাড়বে।

একুশে পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান মানবজমিনকে বলেন, সামনে আউশ এবং পাট উৎপাদনের মৌসুম। এরপর আসছে আমন ধানের মৌসুম।

এই দু’টি সিজন সারের দাম বাড়ায় মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সারের দাম এক বছরে দুইবার বাড়ালো সরকার। আগেরবার ইউরিয়াতে ৬ টাকা বাড়ানো হয়েছিল। এবার ৫ টাকা করে সব সারের দাম বাড়ানো হলো। এতে বড় নেতিবাচক প্রভাব পড়বে কৃষি উৎপাদনে। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সাবেক এই সভাপতি বলেন, আমরা যখন বলছি, সারাবিশ্বে খাদ্য সংকট। খাদ্যশস্যের দাম বেড়ে গেছে। সাপ্লাই কমে গেছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো যারা খাদ্যশস্য আমদানির উপর নির্ভরশীল, তারা এখন খুবই সমস্যার মধ্যে আছে। কারণ খাদ্য তো এখন স্বাভাবিক না। দাম তো বেড়ে গেছে। তারা এখন (উন্নয়নশীল দেশ) আমদানির বিকল্প নীতি গ্রহণ করছে এবং উৎপাদন বাড়াতে চেষ্টা করছে। বাংলাদেশ সরকার বলছে যে, এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে। জমির সর্বোচ্চ ব্যবহার করতে বলা হচ্ছে। এ অবস্থায় উৎপাদনের উপকরণের দাম বাড়ানো হলো। এটা তো সাংঘর্ষিক কথা হয়ে গেল। তিনি বলেন, সারের মূল্যবৃদ্ধির ফলে পরবর্তী ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষক নিরুৎসাহিত হবে। জমি পতিত ফেলে রাখবে। যেখানে আমরা উৎপাদন বাড়াতে চাচ্ছি, সেই সময়ে এ ধরনের সিদ্ধান্ত সঠিক হয়নি। তিনি বলেন, একটা সময় মোট চাহিদার ৮০ শতাংশ ইউরিয়া উৎপাদন হতো দেশে। কিন্তু এখন সেটি অনেক কমে গেছে। একে একে কারখানা বন্ধ হচ্ছে। অপরদিকে, বিসিসিআই এর কাজ যেখানে উৎপাদন করা, তারা সেটি না করে সরাসরি সার আমদানি করছে। উচিত হবে আমদানির উপর নির্ভর না করে ইউরিয়ার উৎপাদন বাড়ানো। দরকার হলে আরও একাধিক সার কারখানা করুক বিসিআইসি।
ড. জাহাঙ্গীর আলম খান বলেন, গত বছর কৃষিতে ভর্তুকির পরিমাণ ছিল ১৫ হাজার কোটি টাকার মতো, ১৮ হাজার কোটির মতো খরচ হয়েছে। সামনের বছর অন্তত ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি রাখতে হবে কৃষিখাতে। আর এখন ক্ষতিগ্রস্ত কৃষকদের নগদ সহায়তা দিতে হবে। কৃষক যাতে উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায় সে ব্যবস্থা করতে হবে। কৃষক যাতে ধানের উপযুক্ত দাম পায়, সেই ব্যবস্থা করতে হবে। এজন্য কৃষকের নিকট থেকে বেশি দামে সরাসরি ধান কিনতে হবে। কিন্তু সরকার চাতাল মালিকদের কাছ থেকে চাল কিনলেও ধান কেনার বিষয়ে আগ্রহ নেই। তিনি আরও বলেন, কৃষকদের যদি ভর্তুকি বাড়িয়ে দেয়া না হয় তাহলে কৃষক উৎপাদনে নিরুৎসাহিত হবে। উৎপাদন কমে যাবে, খাদ্য সংকট সৃষ্টি হবে। এ কারণে ভর্তুকি বাড়াতে হবে। এর কোনো বিকল্প নেই। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে, খাদ্য নিরাপত্তা অর্জন করতে হলে, দফায় দফায় উপকরণের মূল্যবৃদ্ধি পরিহার করতে হবে।
এদিকে সারের দাম বাড়ার প্রভাব মূল্যস্ফীতিতে পড়তে পারে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, এটা কৃষি মন্ত্রণালয়ের বিষয়। তবে আমি বলতে পারি সারের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতিতে কিছুটা প্রভাব পড়বে। কতোটুকু পড়বে; এটা হিসেব কষে বলতে হবে।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় কৃষক ও ডিলার পর্যায়ে প্রতি কেজি রাসায়নিক সারের দাম ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে সোমবার আদেশ জারি করেছে কৃষি মন্ত্রণালয়। সোমবার থেকেই এ দাম কার্যকর হয়েছে বলে আদেশে জানানো হয়েছে।
সারের দাম বাড়ানোর আদেশে বলা হয়, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বৃদ্ধিজনিত কারণে সারের আমদানি যৌক্তিক পর্যায়ে রাখা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সারের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হলো।
এর আগে সারের মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্তের কথা কৃষি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়ে জানায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
দাম বাড়ায় এখন থেকে কৃষক পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম ২২ টাকা থেকে ২৭ টাকা, ডিএপি ১৬ টাকা থেকে বেড়ে ২১ টাকা, এমওপি সারের দাম ১৫ টাকা থেকে ২০ টাকা হয়েছে।

অন্যদিকে ৫ টাকা বেড়ে ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম ২৫ টাকা, ডিএপির দাম ১৯ টাকা এবং প্রতি কেজি এমওপির দাম ১৮ টাকা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ইউরিয়া সারের বর্তমান দাম ৪৮ টাকা, ডিএপি ৭০ টাকা, টিএসপি ৫০ টাকা আর এমওপি ৬০ টাকা। এর ফলে ৫ টাকা দাম বৃদ্ধির পরও সরকারকে প্রতি কেজি ইউরিয়াতে ২১ টাকা, ডিএপিতে ৪৯ টাকা, টিএসপিতে ২৩ টাকা এবং এমওপিতে ৪০ টাকা ভর্তুকি দিতে হবে। বিগত ৩ বছর ধরে আন্তর্জাতিক বাজারে সারের দাম প্রায় ৩-৪ গুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশে সারে দেয়া সরকারের ভর্তুকিও বেড়েছে প্রায় ৪ গুণ।
২০২০-২১ অর্থবছরে যেখানে ভর্তুকিতে লেগেছিল ৭ হাজার ৪২০ কোটি টাকা; সেখানে ২০২১-২২ অর্থবছরে লেগেছে ২৮ হাজার কোটি টাকা, আর চলতি ২০২২-২৩ অর্থবছরে প্রয়োজন হবে প্রায় ৪৬ হাজার কোটি টাকা। সারে ২০০৮-০৯ থেকে ২০২২-২৩ অর্থবছরের এখন পর্যন্ত সর্বমোট এক লাখ ১৯ হাজার ৮৩৭ কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
সর্বশেষ দাম বাড়ানোর আগে গত ৩রা এপ্রিল কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন, এ বছর সারের দাম বাড়ানো হবে না। কিন্তু এর ৭ দিনের মধ্যেই সারের দাম বাড়ানোর ঘোষণা আসে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ

হজে আসছে সহনীয় আবহাওয়ার দিন

নেদারল্যান্ডস: সমুদ্র জয় করে ভূমি সৃষ্টি—এক ভৌগোলিক বিস্ময়

যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ২নং সতর্ক সংকেত

আজ পহেলা বৈশাখ, আনন্দ-আলোয় রঙিন হোক নতুন বছরের প্রতিটি দিন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আইআইইউসি এর কম্পিউটার ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
পরবর্তী সংবাদ নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ শেখ হাসিনার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জেলা উপজেলা জনপথ রাজনীতি শহর থেকে দূরে জুন ২৫, ২০২৬
রাঙ্গুনিয়ায় কোটি টাকার বনের কাট পাচার,ঘুমিয়ে আছে বনবিভাগ!
জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে জুন ২৫, ২০২৬
চবিতে পদার্থবিদ্যা বিভাগের নবীন বরণ, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ২৫, ২০২৬
চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠান
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?