রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অর্থ রাশিয়াকে ইউয়েনে পরিশোধ করবে বাংলাদেশ। সোমবার বাংলাদেশের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য মস্কোকে অর্থ পরিশোধ করতে ইউয়েনকে ব্যবহার করতে রাজি হয়েছে বাংলাদেশ ও রাশিয়া। ইউয়েন হলো চীনের মুদ্রা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উল্লেখ্য, রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি রোসাটম সহযোগিতামূলকভাবে ১২৬৫ শত কোটি ডলারের দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে বাংলাদেশে। এর মধ্যে প্রকল্পের শতকরা ৯০ ভাগ অর্থ রাশিয়ার পরিশোধযোগ্য ২৮ বছরের ঋণ। এর সঙ্গে আছে ১০ বছরের গ্রেস পিরিয়ড।
চীনের মুদ্রা ইউয়েনে রাশিয়াকে ঋণ পরিশোধ করবে বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


