By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ১০:৪১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ১৪ দিনেও সন্ধান মেলেনি পাইকগাছার স্কুলছাত্রী রিতুর
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > ১৪ দিনেও সন্ধান মেলেনি পাইকগাছার স্কুলছাত্রী রিতুর
জনপথ

১৪ দিনেও সন্ধান মেলেনি পাইকগাছার স্কুলছাত্রী রিতুর

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/১৫ at ১২:৪৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

অপহরণের ১৪ দিন অতিবাহিত হলেও খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের রিতু মন্ডলকে উদ্ধার করতে পারেনি পুলিশ। সে কপিলমুনি গ্রামের তালতলা গ্রামের আদিত্য মন্ডলের মেয়ে। ডুমুরিয়ার আলাদীপুর কেএমইউ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে। এর আগে ২ মে (মঙ্গলবার) তাকে স্কুলের সামনে থেকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে একমাত্র মেয়ের সন্ধান পেতে সেই থেকে দিগ্বিদিক ঘুরে চোখের পানিতে বুক ভাসাচ্ছেন অপহৃত রিতুর পিতা-মাতা।

সর্বশেষ এ ঘটনায় ৬ মে অপহৃত স্কুল ছাত্রীর পিতা আদিত্য মন্ডল ডুমুরিয়া থানায় সালমান শেখ (১৯) ও তার পিতা মোস্তফা শেখ (৫৫) ও আপন সহোদর রসুল শেখ (২৩) সহ ৩ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও অপহৃত স্কুল ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, রিতু মন্ডল ২ মে আলাদীপুর কেএমইউ মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের সামনের রাস্তায় পৌঁছানো মাত্র ডুমুরিয়ার সাজিয়াড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা মোস্তফা শেখের ছেলে সালমান শেখ (১৯) তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। ঘটনার আগে থেকেই অভিযুক্ত সালমান রিতু মন্ডলকে নানা অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, মামলার তদন্ত ও ভিকটিমকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে রোববার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম ) খুলনা জেলা শাখার সভাপতি সুব্রত কুমার মিস্ত্রী।

সাংবাদিক সম্মেলনে অপহৃতের পিতা আদিত্য মন্ডলও কাকা কৃষ্ণপদ মন্ডল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারা অপহৃত মেয়েকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুতি জানান। একই সাথে তাদের সার্বিক সহযোগিতা করার জন্য বিডিইআরএম ও নাগরিক উদ্যোগকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন বিডিইআরএম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতোষ রায়, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, বিডিইআরএম এর জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হালিম, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও বিডিইআরএম এর সহ-সভাপতি প্রসেনজিৎ দত্ত, সাধারণ সম্পাদক শিবপদ দাস, নাগরিক উদ্যোগের বিভাগীয় কোডিনেটর মো. রহিদুল ইসলাম প্রমুখ।

 

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানে ৭৬ লাখ টাকার সরকারী খাস জমি উদ্ধার

কক্সবাজারে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৯

‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’

রাউজানের পাহাড়ী টিলায় কাঁঠালের গাছে গাছে প্রচুর কাঁঠাল ফল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঘুমন্ত সন্তানদের সামনে মাকে কুপিয়ে হত্যা
পরবর্তী সংবাদ বাঁ পাশ হয়ে ঘুমালে কি হার্টের ক্ষতি হয়?
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?