By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বর্ষাকাল | বিকাল ৪:৩৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ গ্রিসে বড় জয় পেয়েছে রক্ষণশীলরা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > গ্রিসে বড় জয় পেয়েছে রক্ষণশীলরা
বিদেশ

গ্রিসে বড় জয় পেয়েছে রক্ষণশীলরা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/২২ at ৩:৫৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

গ্রিসের নির্বাচনে বড় জয় পেয়েছে ক্ষমতাসীন রক্ষণশীলরা। বর্তমান প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের দল নিউ ডেমোক্রেসি পার্টি (এনডিপি) মোট ভোটের ৪০.৮ শতাংশ পেয়ে জয়ী হয়েছে। তবে এই ভোট একক সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট নয়। যদিও এই জয়কে ‘রাজনৈতিক ভূমিকম্প’ বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী মিটসোটাকিস। এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে আরও একটি নির্বাচন আয়োজনের ইঙ্গিত দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী। তার দল এনডিপির অর্ধেক ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাম-পন্থী সিরিজা পার্টি। তারা পেয়েছে ২০.১ শতাংশ ভোট। ৫৫ বছর বয়সী মিটসোটাকিস হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন এবং অর্থনীতি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে একজন বিশেষজ্ঞ পর্যায়ের মানুষ। গ্রীসকে অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার করতে তার ওপরে ভরসা রেখেছে দেশটির বাসিন্দারা।

রোববার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় গ্রিসে। এনডিপির বড় জয়ের পর মিটসোটাকিসকে অভিনন্দন জানিয়েছেন সিরিজা পার্টির প্রধান অ্যালেক্সিস সিপ্রাস।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, কিরিয়াকোস মিটসোটাকিসের নিউ ডেমোক্রেসি পার্টি ৩০০ আসনের মধ্যে ১৪৬টি আসনে জয় পেয়েছে। তবে পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন। সে ক্ষেত্রে এখনো পাঁচটি আসন থেকে দূরে রয়েছে নিউ ডেমোক্রেসি পার্টি। এমন পরিস্থিতিতে সরকার গঠনের জন্য নিউ ডেমোক্রেসি পার্টিকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করতে হবে।
কিন্তু মিটসোটাকিস জোট করবেন না বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন। কারণ গ্রিসের রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শের দিক থেকে ব্যাপক দূরত্ব রয়েছে। ফলে আগামী জুন অথবা জুলাই মাসের প্রথম দিকে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী বলেন, দেশের বাসিন্দারা একটি শক্তিশালী সরকার চায়। আজকের এই রাজনৈতিক ভূমিকম্প প্রমাণ করে যে, জনগণ এই সরকারের সমাধানকে সামনের দিকে এগিয়ে নিতে দেখতে চায়।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস গ্রিসের ক্ষমতাধর রাজপরিবারের সদস্য। তার পিতা কনস্টান্টিনোস মিটসোটাকিস ১৯৯০ সালের প্রথম দিকে প্রধানমন্ত্রী ছিলেন। তার বোন ডোরা বাকোয়ানিস ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং তার ছেলে কোস্টাস বাকোয়ানিস এথেন্সের বর্তমান মেয়র। অন্যদিকে রামপন্থী দল সিরিজা পার্টির নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

গ্রিসে গত ফেব্রুয়ারি মাসে ভয়াবহ রেল দুর্ঘটনায় ৫৭ জন নিহত হন। এবারের নির্বাচনের প্রচারণায় বড় প্রভাব ফেলেছে ওই দুর্ঘটনা। বিরোধী শিবির ওই দুর্ঘটনাকে সরকারের ব্যর্থতা বলে চাপিয়ে দেয়ার চেষ্টা করে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মহাকাশে কোরআন তিলাওয়াত করা প্রথম আফগান নভোচারী মোমান্ড আর নেই

জোড়া শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়, বহু প্রাণহানির আশঙ্কা!

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় নিহত ৩১

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সরকার ক্ষমতা হারানোর ভয়ে বেপরোয়া: ফখরুল
পরবর্তী সংবাদ তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাই ১০ আর ই সেনা ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ২৯, ২০২৬
এমপি কাজলের প্রচেষ্টায় ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে
জনপথ কক্সবাজার জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৯, ২০২৬
বাকলিয়া থানার পলাশ হত্যা: ১৭ বছর পর দুই আসামির যাবজ্জীবন
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ জুন ২৯, ২০২৬
রাউজানে জেঠাত ভাইয়ের হামলায় চাচাত ভাইয়ের মৃত্যু
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?