শফিউল আলম, রাউজান ঃ
চট্টগ্রামের রাউজানে মোঃ শাহজান শাকিল (৪০) ওরফে ডাকাত শাহাজাইন্যে নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল ২২ নভেম্বর বুধবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেফতার করে র্যাব । এদিন রাতেই তাকে রাউজান থানায় হস্তান্তর করে র্যাব-৭ হাটহাজারীর একটি দল। ধৃত সন্ত্রাসী শাহজান রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামের বেরুলিয়া এলাকার আবদুল মান্নানের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপরাধে তিনটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল বলেন, পূর্বের একটি মামলায় (নং-২২/তাং-৩১/১০/২০২৩ইং তারিখের একটি মামলায় শাহজানকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাব-৭। তাকে গতকাল ২২ নভেম্বর বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
র্যাবের হাতে ধরা পড়ল সন্ত্রাসী শাহজাহান শাকিল ওরফে ডাকাত শাহাজাইন্যা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


