হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আলমপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও প্রতিষ্ঠাকালীন সহকারী সংবর্ধনা এবং সদ্য যোগদানকৃত সহকারী শিক্ষকের বরণ উপলক্ষ্যে সংবর্ধনা, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সভাপতি আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মো. মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহম্মদ ইউনুছ। এতে প্রধান বক্তা ছিলেন আলমপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ডা. মোহাম্মদ ইউনুছ ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাশেদ মাহমুদ।
আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাম্মদ কামরুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়–য়া, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, প্রথম আলো চট্টগ্রামের সিনিয়র রিপোর্টার গাজী ফিরোজ শিবলী, হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মো. আবু তালেব, দৈনিক পূর্বকোণ এর হাটহাজারী প্রতিনিধি খোরশেদ আলম শিমুল, আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য বিজয় কৃষ্ণ চৌধুরী ও মানবিক বন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবু সায়েম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গহিরা ডিগ্রি কলেজের প্রভাষক জামশেদ হোসেন, হাটহাজারীর ইছাপুরস্থ রহিমপুর জান আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন কান্তি নাথ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন চতুর্থ শ্রেণির ছাত্রী আফরিন আকতার। এতে মানপত্র পাঠ করেন ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থী ওয়াহিদুল আলম।
এতে উপস্থিত ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সহসভাপতি মোহাম্মদ হোসেন, চবি ২নং গেটস্থ আলাওয়াল একাডেমির প্রধান শিক্ষক মুকুল বৈদ্য, ফতেপুর মেহেরনেগার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছৈয়দ হায়দার, সাংবাদিক মো. আলাউদ্দিন, ফতেপুর মেহেরনেগার উচ্চ বিদ্যালয়ের আবদুল মালেক মানিক ও আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য রহমত উল্লাহ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বিদায়ী সহকারী শিক্ষিকা কোহিনুর বেগম এবং সদ্য যোগদান করা ফাহমিদা আকতারের হাতে আমন্ত্রিত অতিথিরা সম্মাননা ক্রেস্ট এবং পিঠা উৎসবে অংশ নেয়া বিজয়ী স্টলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।


