আজ ২৭ শে নভেম্বর দুপুর ১২টায় পুরাতন রেলস্টেশনে গণজমায়েত চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার প্রতীকের দলীয় মনোনয়ন পেলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি, পটিয়া উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী। এদিকে আজ ২৭ শে নভেম্বর দুপুর ১২ টায় চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন চত্ত্বরে বিশাল গণজমায়েতের মাধ্যমে চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্খী জননেতা মোতাহেরুল ইসলাম চৌধুরীকে বরণ করে নেওয়া হবে। উক্ত বিশাল গণ জমায়েতে চট্টগ্রাম দক্ষিণজেলা ও পটিয়া উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবমহিলালীগ, ছাত্রলীগ, তাতীলীগ, মৎস্যজীবীলীগসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে নৌকার মনোনয়ন পেলেন মোতাহেরুল ইসলাম চৌধুরী
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


