By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | সকাল ১০:৪৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ অসুস্থ যাত্রীর চিকিৎসায় বিমানের লন্ডনগামী ফ্লাইটের জরুরি অবতরণ বুলগেরিয়ায়
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > অন্যান্য > অসুস্থ যাত্রীর চিকিৎসায় বিমানের লন্ডনগামী ফ্লাইটের জরুরি অবতরণ বুলগেরিয়ায়
অন্যান্য

অসুস্থ যাত্রীর চিকিৎসায় বিমানের লন্ডনগামী ফ্লাইটের জরুরি অবতরণ বুলগেরিয়ায়

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১২/০৩ at ১১:১৯ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়ায় যাত্রীর জীবনরক্ষায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি ফ্লাইট বুলগেরিয়ায় জরুরি অবতরণ করার ঘটনা ঘটেছে। যাত্রীকে চিকিৎসা দেয়ার জন্য বুলগেরিয়ার সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। পরবর্তীতে সেই যাত্রীকে চিকিৎসার জন্য বুলগেরিয়ার একটি হাসপাতালে পাঠানো হয়। ১লা ডিসেম্বর সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ১লা ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০১ ফ্লাইটটি সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটের মধ্যে একজন যাত্রীর হঠাৎ উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। ৮৪ বছর বয়সী ওই যাত্রী সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তার কাছে ফিট টু ফ্লাই মেডিক্যাল সার্টিফিকেট ছিল।
কেবিন ক্রুরা সেই যাত্রীর অসুস্থতার বিষয়টি ফ্লাইটের ক্যাপ্টেনকে জানান। পরে ফ্লাইটের মধ্যে কোনো ডাক্তার আছেন কি না জানতে ককপিট থেকে সেই ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন ঘোষণা করেন। ক্যাপ্টেন ইশতিয়াক বিমানের চিফ অব প্লানিং অ্যান্ড শিডিউলিং। সেই ফ্লাইটে সেকেন্ড ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন এনাম, তিনি বিমানের চিফ অব ফ্লাইট সেইফটি।

ফ্লাইটে ফার্স্ট অফিসার ছিলেন ইশতি।
সেই ফ্লাইটে থাকা একজন চিকিৎসক যাত্রী ছিলেন, তিনি অসুস্থ যাত্রীকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। ফ্লাইটের মধ্যে অসুস্থ যাত্রীকে নিরবচ্ছিন্ন অক্সিজেন দেয়া হয়। একই সঙ্গে চিকিৎসক যাত্রীর পরামর্শে অন্যান্য প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। তারপরও যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন চিকিৎসক যাত্রী ক্যাপ্টেনকে জানান, অসুস্থ যাত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হবে।
ক্যাপ্টেন ইশতিয়াক যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইটটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করেন।
সেই ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) ক্যাপ্টেন ইশতিয়াক জানান, ফ্লাইটের মধ্যে চিকিৎসক যখন জানান, অসুস্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করাতে হবে তখনই আমরা ফ্লাইটটি ডাইভার্ট করে নিকটতম এয়ারপোর্টে ল্যান্ড করানোর সিদ্ধান্ত গ্রহণ করি। সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এটিসি’র সাথে যোগাযোগ করে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করি। ফ্লাইট ডাইভার্ট করে সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ২৫ মিনিটের মধ্যে অবতরণ করি। সোফিয়া এয়ারপোর্টের ডাক্তার ফ্লাইট ডাইভার্ট করে সময়মতো রোগীকে আনায় আমাদের প্রশংসা করেন।
অসুস্থ যাত্রীকে সোফিয়া এয়ারপোর্টে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়। পরে অন্য যাত্রীদের নিয়ে বিমানের সেই ফ্লাইট ৩ ঘণ্টা বিলম্বে লন্ডনের হিফ্রো এয়ারপোর্টে পৌঁছায়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ

হজে আসছে সহনীয় আবহাওয়ার দিন

নেদারল্যান্ডস: সমুদ্র জয় করে ভূমি সৃষ্টি—এক ভৌগোলিক বিস্ময়

যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ২নং সতর্ক সংকেত

আজ পহেলা বৈশাখ, আনন্দ-আলোয় রঙিন হোক নতুন বছরের প্রতিটি দিন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সাগরে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
পরবর্তী সংবাদ মাহির মনোনয়নপত্র বাতিল
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?