By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বর্ষাকাল | বিকাল ৪:২৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মুন্নীকে ব্যবহার করছেন অপু বিশ্বাস
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিনোদন > মুন্নীকে ব্যবহার করছেন অপু বিশ্বাস
বিনোদন

মুন্নীকে ব্যবহার করছেন অপু বিশ্বাস

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১২/১৪ at ১১:১২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

গেল নভেম্বর থেকে আলোচনায় রয়েছেন গান বাংলা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হাসান তাপস ও চিত্রনায়িকা শবনম বুবলী। অভিযোগ উঠে তারা দু’জন প্রেম করছেন। অভিযোগটি করেছিলেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। শুরুতে তিনি বিষয়টি নিয়ে বুবলীর বিরুদ্ধে অবস্থান নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে কথা বলেন। এর একটি অডিও রেকর্ডও ফাঁস হয়। তাপসের সঙ্গে গোপন প্রেমের খবর ফেসবুকে জানিয়েছিলেন ফারজানা মুন্নী। যদিও কিছু সময় পর তা মুছে ফেলে দোষ চাপান হ্যাকারের ঘাড়ে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, তিনি ওই ফেসবুক স্ট্যাটাস দেননি। হ্যাকার দিয়েছেন। ঘটনার এক মাস পর মুন্নী জানালেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়নি।

নিজের ইচ্ছায় ওই ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন মুন্নী। এ সময় তাপসও উপস্থিত ছিলেন। ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুন্নী বলেন, প্রতিটা মানুষের ভেতর একটা শিশু বাস করে। কখনও কখনও ওই শিশুটা শিশুসুলভ কাজ করে ফেলে। আমার সাথে তাপসের বিয়ের ১২ বছর। কিন্তু আমাদের ১৫ বছরের সম্পর্ক। এই ১৫ বছরে একটা ভুল মানুষ করতেই পারে।

তিনি আরও বলেন, তাপস আর আমি চেষ্টা করছি মিউজিক ইন্ডাস্ট্রি চেঞ্জ করার। বাংলাদেশের গানকে সারা বিশ্বে নিয়ে যাবার। আসলে এ জন্য আমরা অনেক স্ট্রাগল করে এখানে আসছি। এই জার্নিতে আমাদের কোনো সমস্যা হয়নি। মিউজিক ইন্ডাস্ট্রির সবাই আমরা ফ্যামিলি। গানবাংলায় (টেলিভিশন চ্যানেল) যে ওরা আসে, আমরা সারারাত আড্ডা দিচ্ছি। প্রতি রাতে ডিনার করছি। আমার নিজের ফ্যামিলির সঙ্গে যতটা না সময় কাটাই, তার চেয়ে বেশি মিউজিশিয়ানদের সাথে সময় কাটাই। মুন্নী জানান, এতদিন সবকিছু ঠিকঠাক ছিল। যখন ‘খেলা হবে’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন, তারপর থেকে সমস্যার শুরু। কারণ, এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন বুবলী। যখন ‘খেলা হবে’ সিনেমার ঘোষণা দিলাম, তখন চারপাশ থেকে আমাকে নেগেটিভ একটা ভাইব দেওয়া শুরু করল বুবলী সম্পর্কিত নানা ব্যাপারে। আমি যখন তার সাথে সরাসরি কথা বলেছিলাম, তখন কিন্তু আমি ওরকম কিছু বুঝিনি। তারপর যখন আমাকে এত নেগেটিভ কিছু দেওয়া হলো। আমার মাথায় এসব ঢুকল, তখন জিনিসগুলো আমি নিয়েছিলাম। আমি সত্যি কথা বলতে পছন্দ করি। মাথায় ঢোকার পর ও (বুবলী) যখন গানবাংলায় রেগুলোর আসা শুরু করল, তখন সবার কথায় প্রভাবিত হয়ে ওকে একটু সন্দেহ করেছিলাম। একদিন ওরা স্ক্রিপ্ট পড়ছিল, তখন হিট অব দ্য মোমেন্টে আমি একটা ভুল করে ফেলেছি। সেই ভুলটা হচ্ছে, একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। সেটা ১৪ মিনিট ছিল। তারপর আমি বুঝতে পারলাম, আমার মতো মানুষের এ ধরনের কাজ করাটা ঠিক হয় নাই।

পরে আমি নিজেই হ্যাক হওয়ার কথা জানিয়েছিলাম। তারপরও আমি মেন্টালি ডিস্টার্ব ছিলাম। ওই ঘটনার পর অপু বিশ্বাসের সঙ্গে মুন্নীর একটি কল রেকর্ড ফাঁস হয়। যেটি ছিল সম্পাদনা করা। অর্থাৎ সেটিতে কেবল মুন্নীর কথাগুলোই ছিল। অপু বিশ্বাসের কথা কেটে দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে মুন্নী বলেন, স্ট্যাটাস নামানোর পরপর যার (অপু বিশ্বাস) সাথে আমার কনভারসেশন হয়েছে, তার সাথে কোনোদিন দেখা হয়নি। কোনো একটা কনসার্টে দেখা হয়েছিল, জাস্ট ফোর টু ফাইভ মিনিটস। তিনি যোগ করেন, হঠাৎ অপু বিশ্বাসের নম্বর থেকে আমার মোবাইল ফোনে কল আসে রাত ৩টা- সাড়ে ৩টার দিকে। সেদিন আমি একটু ডিস্টার্ব ছিলাম। আমি ফোনটা ধরেছি। ও আমাকে সালাম দিলো। তারপর বলল, আমি তো এ রকম একটা জিনিস দেখেছি। তখন বুবলী তার লাইফে কী কী করেছে—সেটা জানাল। ওদের সম্পর্কে এত ডিটেইল জানতাম না। আমি মেন্টালি ডিস্টার্ব হওয়ায় ওই মোমেন্টটাকে সুন্দরভাবে ইনক্যাশ করেছে। মানে ও আমাকে রাইট মোমেন্টে রাইট কোয়েশ্চেনগুলো করেছে। আমিও উত্তর দিয়েছি। তুমি দেখেছ (উপস্থাপককে) কল রেকর্ডটা এডিটেড। ও আমাকে যে কথাগুলো বলেছে, আমি সেটার উত্তর দিয়েছি। আমি এটা কখনও বুঝতে পারিনি যে, অপু এটা রেকর্ড করবে। মেয়েরা মেয়েদের সাথে তো অনেক কথাই বলতে পারে। মুন্নী জানান, শাকিব খানের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য তাকে ব্যবহার করছেন অপু বিশ্বাস। এটা অনৈতিক বলে মনে করেন তিনি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আর নেই

মাহিরা শর্মা-অভিষেক শর্মার ‘গোপন প্রেম’, তোলপাড় নেটপাড়া

প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটকে বিসিআরএর অভিনন্দন

এবার সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন আদনান আল রাজীব

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ১৪ দলীয় জোটের শরিকরা পেলো সাতটি আসন
পরবর্তী সংবাদ চিঠি লিখেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের দুই প্রভাবশালী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হয়ে উঠলে, সকলকে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করতে হবে: মির্জা ফখরুল
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ জুন ২৬, ২০২৬
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
জনপথ জাতীয় লিড জুন ২৬, ২০২৬
মহাকাশে কোরআন তিলাওয়াত করা প্রথম আফগান নভোচারী মোমান্ড আর নেই
দেশে দেশে বিদেশ জুন ২৬, ২০২৬
আসছে মাদক প্রতিরোধে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?