By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:৩৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মেডিকেল ভর্তি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ৯ জন গ্রেপ্তার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > মেডিকেল ভর্তি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ৯ জন গ্রেপ্তার
লিড ২শিক্ষা

মেডিকেল ভর্তি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ৯ জন গ্রেপ্তার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১২/১৫ at ১১:০০ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১১ ডিসেম্বর) থেকে বুধবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত দিনাজপুর, নীলফামারী ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, নীলফামারীর সৈয়দপুরের বিটস কোচিংয়ের পরিচালক আবদুল হাফিজ, চিকিৎসক ফয়সাল আহমেদ রাসেল, সোহানুর রহমান সোহান, তৌফিকুল হাসান এবং অপর দুই ব্যক্তি রায়হানুল ইসলাম সোহান ও বকুল রায়।

এ সাতজন ছাড়া ঢাকায় পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে চিকিৎসক ফয়সাল হোসেন বাদশা ও ইবরার আলমকে। তাদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের চেকবই, ডেবিট ও ক্রেডিট কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আসামিরা সবাই মেডিকেল প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের কাছে থেকে চক্রের অন্যান্য সদস্য ও অসাধু উপায়ে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নাম পাওয়া গেছে। এ চক্রের মাস্টারমাইন্ড জসীম উদ্দিন ভূইয়া মুন্নুর গোপন ডায়েরি থেকে সারা দেশে ছড়িয়ে থাকা অন্য সদস্যদের বিষয়ে জানতে পারে সিআইডি।

গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান সাজ্জাদ ২০১০ সাল থেকে প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত। তিনি চক্রের মাস্টারমাইন্ড জসীমের গুরুত্বপূর্ণ সহযোগী। ২০১৭ সালের মেডিকেল প্রশ্ন ফাঁসের একটি মামলায় সাজ্জাদ আসামি। তিনি উত্তরবঙ্গের অসংখ্য শিক্ষার্থীকে অনৈতিক উপায়ে মেডিকেলে ভর্তি করিয়ে কোটি টাকার বেশি আয় করেছেন।

আর আবদুল হাফিজ কোচিং সেন্টারের পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালের মালিক। গ্রেপ্তার সোহানুর রহমান ২০১৩ সালে হাফিজের কাছে থেকে প্রশ্নপত্র পেয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেলে ভর্তি হন। পরে বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে পার্বতীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন।

সিআইডির এ কর্মকর্তা জানান, ফয়সাল আহমেদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের মাধ্যমে ২০১০ সালে ভর্তি পরীক্ষার প্রশ্ন পেয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। এরপর যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে সার্ভেইলেন্স মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। ফয়সাল নিজেও পরে প্রশ্ন ফাঁসে জড়িয়ে পড়েন।

গ্রেপ্তার তৌফিকুল ইসলাম রংপুর মেডিকেল থেকে পাস করেছেন। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত চিকিৎসক জিল্লুর হাসান রনির গুরুত্বপূর্ণ সহযোগী ছিলেন তিনি। রনিকে আগেই গ্রেপ্তার করেছে সিআইডি। একই মেডিকেল থেকে পাস করা ইবরার আলমও সহযোগী ছিলেন রনির। ইবরার ২০১৩ ও ২০১৫ সালের ভর্তি পরীক্ষার আগের রাতে রনির মাধ্যমে প্রশ্ন পেয়ে বেশ কিছু শিক্ষার্থীকে অর্থের বিনিময়ে সরবরাহ করেন। তাদের অনেকেই বিভিন্ন মেডিকেলে সুযোগ পেয়েছেন।

গ্রেপ্তার আসামি রায়হানুল ইসলাম সোহান ও বকুল রায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাসিন্দা। দুজনই একই স্কুলে পড়ার সুবাদে ঘনিষ্ঠ ছিলেন। রায়হানুল ২০১৫ সালে এক মামার মাধ্যমে মেডিকেলের ফাঁসকৃত প্রশ্ন পান ও বকুলকে সরবরাহ করেন। বকুল ভর্তিচ্ছু চার ছোট ভাইয়ের কাছে সে প্রশ্নপত্র বিক্রি করেন। ওই চারজনই বিভিন্ন মেডিকেলে সুযোগ পেয়েছেন।

সাইফুল আলম বাদশা ২০১০ সালে সাজ্জাদ হোসেনের মাধ্যমে প্রশ্ন পেয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। এরপর প্রশ্ন ফাঁসে জড়িয়ে পড়েন। ২০১৩ ও ২০১৫ সালে তিনি একাধিক শিক্ষার্থীকে প্রশ্ন ফাঁসের মাধ্যমে মেডিকেলে ভর্তি করান বলেও জানান সিআইডির এ কর্মকর্তা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ভবিষ্যতে কেউ স্বৈরাচারী হয়ে উঠলে, সকলকে সম্মিলিতভাবে তা প্রতিরোধ করতে হবে: মির্জা ফখরুল

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : জামায়াতে আমীর শফিকুর রহমান

চবিতে পদার্থবিদ্যা বিভাগের নবীন বরণ, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠান

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ৭ আসন ছাড়ের সিদ্ধান্ত ১৪ দলের শরিকদের প্রত্যাখ্যান
পরবর্তী সংবাদ মেসির জার্সি ৭৮ লাখ ডলারে বিক্রি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাউজানের নোয়াপাড়ায় সেফটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৬, ২০২৬
সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৬, ২০২৬
হাম ও হামের উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু ৭০০ ছাড়াল
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ স্বাস্থ‍্য জুন ২৬, ২০২৬
৪৮টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
জনপথ জাতীয় বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি জুন ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?