By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৯:৫৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কক্সবাজারে সর্বত্রই ফিরেছে প্রাণচাঞ্চল্য
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > কক্সবাজারে সর্বত্রই ফিরেছে প্রাণচাঞ্চল্য
কক্সবাজারলিড ২

কক্সবাজারে সর্বত্রই ফিরেছে প্রাণচাঞ্চল্য

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১২/১৭ at ১১:৩১ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

কক্সবাজারে পর্যটকের খরা কেটেছে। দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতায় গত আড়াই মাসে কক্সবাজারে পর্যটকের উপস্থিতি ছিল খুবই কম। তবে বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে কয়েক দিনের ছুটিতে পর্যটন নগরী ফের লাখো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। সমুদ্র সৈকতসহ সর্বত্রই ফিরেছে প্রাণচাঞ্চল্য।

এখন পর্যটনের ভরা মৌসুম চলছে। বছরের এই সময়টাতে সাধারণত পর্যটকের পদচারণায় মুখর থাকে কক্সবাজার। সবুজ বৃক্ষরাজি ঘেরা সুউচ্চ পাহাড় আর সাগরের মিতালির নয়নাভিরাম দৃশ্যের টানে শীতে পরিবার নিয়ে কক্সবাজার চলে আসেন প্রকৃতিপ্রেমীরা। চলতি বছর এই নিয়মে কিছুটা ছন্দপতন ঘটলেও এখন আবার পর্যটন নগরী তার চিরচেনা চেহারা ফিরে পেয়েছে। কক্সবাজারে এখন শুধু দিনেই নয়, রাতেও পর্যটকদের জন্য বিনোদনের ব্যবস্থা রয়েছে। গত মাসখানেক ধরে চলা কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা স্থানীয় লোকজন ও আগত পর্যটকদের জন্য রাতে বিনোদনের খোরাক যোগাচ্ছে। সৈকতের লাবণী পয়েন্টে ঝাউবাগান ঘেরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠে চলমান শিল্প ও বাণিজ্য মেলায় রাত ১২টা পর্যন্ত কেনাকাটাসহ নানাভাবে বিনোদন করার সুযোগ পাচ্ছেন পর্যটকেরা।

শুক্রবার সপরিবারে সৈকতে বেড়াতে আসা মোহাম্মদ ইউনূস খান বলেন, দিনে সৈকত ও প্রকৃতি দেখে সময়টা ভালোই কেটেছে সবার। সন্ধ্যার পর বাড়িতে ফিরে যাওয়া ছাড়া আর কোনো বিনোদন নেই। কিন্তু এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইনি কেউ। এক বন্ধু জানাল, মোটেল শৈবালের পাশে বাণিজ্য মেলা চলছে। পরিবার নিয়ে মেলায় বিনোদনের সুযোগ পেয়েছি। রাত ১২ কখন বেজেছে বুঝতেই পারিনি। শিশুদের নিয়ে এটা-সেটা কিনে, নাগর দোলায় চড়ে ভালোই সময় কেটেছে।

চট্টগ্রামের আনোয়ারা থেকে আসা প্রবাসী ফরিদুল আলম বলেন, ভাইবোন ও পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে এসেছি। সূর্য ডোবার পর আর কোথাও যাবার জায়গা পেলাম না। এত তাড়াতাড়ি হোটেলেও ফিরতে মন চাইলো না। তাই মাইকের শব্দ শুনে মেলায় ঢুকেছি। এটা-সেটা কিনে, বিভিন্ন রাইডে চড়ে, খাওয়াদাওয়ার মধ্যে কখন যে ঘণ্টা তিনেক সময় কেটে গেল বুঝতেই পারিনি।

মেলায় আসা শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ও মারজান রেখা জানায়, নৌকা দোলনা, নাগরদোলা, ফাইভার ইলেকট্রিক চর্কি ও মিনি হাতি ঘোড়ায় চড়ে প্রচুর আনন্দ পেয়েছি। দেখেছি যাদুও। শিশুদের বিনোদনের জন্য মেট্রো রেল, জাম্পিং বেলুনে বাচ্চাদের নিয়ে ভিড় করে আছেন মায়েরা। নানা ধরনের মুখরোচক খাবারের স্বাদ নিয়েছি আমরা।

কক্সবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত ঐ মেলার প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যায় গিয়ে দেখা যায়, মেলায় নির্মিত প্রধান ফটকটি খুবই দৃষ্টিনন্দন। প্রবেশ মুখেই স্থাপন করা হয়েছে চমত্কার পানির ফোয়ারা। রয়েছে আলোকসজ্জিত সুউচ্চ টাওয়ার। আছে ফায়ার ইউনিট ও মেডিক্যাল টিমও। ধুলাবালি কমাতে পুরো মাঠে ইট বিছানোর পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। আলোকসজ্জায় ঝলমল করছে চারপাশ।

মেলার আয়োজক কমিটির সদস্য সচিব শাহেদ আলী সাহেদ বলেন, প্রতিবারের মতো এবারও মেলাটি ব্যতিক্রমী ও জাঁকজমকপূর্ণ ভাবে সাজানো হয়েছে। রয়েছে বিনোদনের নানা ব্যবস্থা। মেলায় বসেছে শতাধিক স্টল, আছে মুখরোচক খাবারের দোকানও। মেলায় গার্মেন্টস পণ্য, হস্তশিল্প ও পাটজাত পণ্য, গৃহস্থালি ও উপহারসামগ্রী, চামড়া ও চামড়াজাত পণ্য, তৈজসপত্র, সিরামিক, প্লাস্টিক, পলিমার পণ্য, হারবাল কসমেটিকস, প্রসাধনী সামগ্রী, খাদ্য ও খাদ্যজাত পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সামগ্রী, ইমিটেশন ও জুয়েলারিসহ বিভিন্ন সামগ্রীর স্টল খোলা হয়েছে।

কক্সবাজার হোটেল-গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, এখানে পর্যটকদের জন্য রাতে স্থায়ী কোনো বিনোদনের ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। তবে গত একমাস ধরে চলা বাণিজ্য মেলা রাতে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের বিনোদন অনুষঙ্গ হয়ে উঠেছে।

মেলার আয়োজক কমিটির চেয়ারম্যান ও পৌরসভার প্যানেল মেয়র-১ সালাউদ্দিন সেতু জানান, মেলায় সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, মেলার চারপাশে ও ভেতরে রয়েছে সিসিটিভি। রয়েছে পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা পুলিশও। নিরাপত্তার স্বার্থে মেলাস্থলে সব ধরনের হকার ও ভিক্ষুক নিষিদ্ধ করা হয়েছে। ফুডকোর্টে অনিয়ম রুখতে বাধ্যতামূলক করা হয়েছে মূল্য তালিকা। নারী উত্ত্যক্ত রোধে মেলায় রয়েছে পুলিশের বিশেষ টিম। জানুয়ারি মাস পর্যন্ত চলবে এই মেলা।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, মেলার সিসি ক্যামরা সার্বক্ষণিক মনিটর করছে দায়িত্বরত পুলিশ। নারী উত্ত্যক্তসহ যে কোনো অপ্রীতিকর ঘটনারোধে সচেষ্ট রয়েছে পুলিশের বিশেষ টিম।

আপনি এটিও পছন্দ করতে পারেন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রামুতে নিজ ঘরে যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ

বাংলাদেশে বিনিয়োগ করুন, সমতার ভিত্তিতে অংশীদারত্বে একসঙ্গে সমৃদ্ধ হই: তারেক রহমান

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ প্রেক্ষাগৃহে এলো আবার মিমের নতুন ছবি
পরবর্তী সংবাদ ভারতীয় ও রাশিয়ান বীর যোদ্ধাদের নিয়ে সেনাবাহিনীর বিশেষ নৈশভোজ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জেলা উপজেলা জনপথ রাজনীতি শহর থেকে দূরে জুন ২৫, ২০২৬
রাঙ্গুনিয়ায় কোটি টাকার বনের কাট পাচার,ঘুমিয়ে আছে বনবিভাগ!
জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে জুন ২৫, ২০২৬
চবিতে পদার্থবিদ্যা বিভাগের নবীন বরণ, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ২৫, ২০২৬
চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠান
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?