By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | দুপুর ২:২৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সামশুল হক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > সামশুল হক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত
আমাদের চট্টগ্রাম

সামশুল হক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/১২/২১ at ১১:৩৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

সামশুল হক চৌধুরী পটিয়ায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মোতাহেরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেছেন, জনবিচ্ছিন্ন নানা অপকর্মের হোতা স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী নিজের এবং স্বজনদের অপকর্মের কারণে এখন জনগণের কাছে যেতে ভয় পাচ্ছেন, তাই তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা অপপ্রচার শুরু করেছেন।
তারই ধারাবাহিকতায় গত দুইদিন ধরে আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমি মনে করি, বিচ্ছিন্ন কিছু হলেও তা হচ্ছে, ক্ষুব্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ।
বিশেষ করে হাবিলাসদ্বীপ, পটিয়া বাইপাস, জিরির বাকখাইন, কাশিয়াইশের বুধপুরা বাজারে সংঘটিত ঘটনাগুলো ঘটেছে মূলত ১২০০ কোটি টাকায় পানি উন্নয়ন বোর্ডের খাল খনন প্রকল্পের ক্ষতিগ্রস্তু মানুষের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের ক্ষোভ। এ প্রকল্পের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী অনেক মানুষকে পথে বসিয়েছেন। রাতারাতি মানুষের চাষের জমি, বসত ভিটা গ্রাস করেছেন। এসব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। এছাড়া তার ভাই নবাব, মহব্বতসহ আত্মীয় স্বজনরা সন্ত্রাসী বাহিনী গঠন করে তাদের মাধ্যমে ভূমিদস্যুতা এবং অবৈধ বালি মহালের কারবার চালিয়েছে। শুধু তাই নয়, সরকারের প্রতিটি উন্নয়ন কাজে কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাকে সাথে নিয়ে বিপুল অর্থ লোপাট করেছে। তার সাঙ্গপাঙ্গদের লুটপাটের কথোপকথন ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মোটকথা বিগত ১৫ বছরে পটিয়াকে পিছিয়ে দিয়েছেন এই ডিগবাজ। যিনি এখন আওয়ামী লীগ তথা জাতির পিতার নৌকার বিরুদ্ধে হুংকার ছুড়ছেন, ষড়যন্ত্র করছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে পটিয়া কমিউনিটি সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

তিনি আরও বলেন, গত ১৯ ডিসেম্বর মন্ত্রিপরিষদের সাবেক সচিব ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার পটিয়া সফর করে গেছেন। তিনিও বীর পটিয়াবাসীকে বলে গেছেন, ‘আগামী সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়ার মানুষের মনে কথা বুঝতে পেরে প্রার্থী পরিবর্তন করেছেন। এবার আপনাদের দায়িত্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীকে বিজয়ী করা। এবার পরীক্ষা দেওয়ার পালা। এখন আপনাদেরই প্রমাণ করতে হবে নৌকা বিজয়ী হবে নাকি দূর্বৃত্তায়ন বিজয়ী হবে। নৌকা বিজয়ী হবে নাকি ইয়াবা ব্যবসায়ী বিজয়ী হবে। নৌকা বিজয়ী হবে নাকি সন্ত্রাস, মাদকের হোতা বিজয়ী হবে’।

মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকায় গিয়েছেন কোনো প্রটোকল ব্যবহার না করে। তার বিপরীতে পটিয়ার স্বতন্ত্র প্রার্থী হুইপের পূর্ণ প্রটোকলে, ভিভিআইপি প্রটেকশনে পটিয়া আদালতে সশরীরে হাজিরা দিতে যান। থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তার সাথে গোপন বৈঠক করেন। এসব নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিলে ওসিকে বদলির আদেশ দেওয়া হয়। কিন্তু বদলি আদেশের ১০ দিন অতিবাহিবাহিত হলেও এই ওসিকে বদলি করা হয়নি। আমার কর্মীরা আমাকে জানিয়েছেন, ওসি নেজাম উদ্দিন বিভিন্নভাবে আমার কর্মীদের হুমকি দিচ্ছেন। রাতে তাদের বাড়িতে গিয়ে হুমকি ধমকি দিচ্ছেন। আমি আপনাদের মাধ্যমে অতিদ্রুত ওসি নেজাম উদ্দিনের বদলির আদেশ কার্যকরের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, সামশুল হক চৌধুরী তার ১৫ বছর ধরে করা নানা অপকর্মের কারণে যেখানে যাচ্ছেন সেখানে জনরোষের শিকার হচ্ছেন। বিভিন্ন প্রকল্পে জনগণকে আর্থিক ক্ষতিপূরণ না দিয়ে তাদের অর্থ আত্মসাৎ করায় সাধারণ মানুষ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিষয়টা তিনি বুঝতে পেরে কৌশলে নিজের লোকদের মাধ্যমে নিজেদের ক্ষতি করে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছেন।

অপকর্মের কারণে তিনি জনরোষের শিকার হলেও ওসির সাথে মিলে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে ওসি নেজাম উদ্দীন ও তার বশংবদ অফিসাররা বাধা হতে পারে। ইসিতে অভিযোগ দেয়ার ১০ দিন পার হলেও ওসি নেজামউদ্দীন স্বপদে বহাল থাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছেন এবং নেতাকর্মীদের বাড়ি ঘরে গিয়ে নানা রকম হুমকি দিচ্ছেন।

এজন্য সংবাদ সম্মেলন থেকে ওসি নেজাম উদ্দীনকে ১২ ঘণ্টার মধ্যে অব্যাহতি দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী, পটিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মতিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, মেয়র আইয়ুব বাবুল, আওয়ামী লীগ নেতা রাশেদ মনোয়ার, মোজাহেরুল আলম চৌধুরী, ঋষি বিশ্বাস, নাছির উদ্দিন, আলমগীর আলম, এম এন এ নাছির, আবুল কালাম আজাদ, গোলাম সারোয়ার চৌধুরী মুরাদ, মোজাম্মেল হক রাজধন, মর্তুজা কামাল মুন্সি, জেলা যুবলীগের সদস্য আবদুল হান্নান লিটন, রাজু দাশ হিরু, নুর আলম সিদ্দিকী, রফিকুল আলম, শহিদুল আলী মঞ্জু, জহির উদ্দিন প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

বন্দরের হোল্ডিং ট্যাক্সের ১৯৮ কোটি টাকার চেক গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

বাকলিয়া থানার পলাশ হত্যা: ১৭ বছর পর দুই আসামির যাবজ্জীবন

পার্কভিউ হাসপাতালে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম ও নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ উদ্বোধন

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে নির্ভয়ে ভোট দিতে হবে
পরবর্তী সংবাদ নৌকার বিজয় করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আসন উপহার দেওয়া হবে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
বিলুপ্তের পথে মুক্ত জলাশয়ের দেশীয় মাছ
জনপথ কৃষি প্রাণ-প্রকৃতি জুন ৩০, ২০২৬
চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ বাংলাদেশ রাজনীতি লিড ৩ জুন ৩০, ২০২৬
নেদারল্যান্ডসের রুদ্ধশ্বাস টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
খেলা জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?