By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | রাত ৮:২৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ডাউনলোডে টিকটককে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অ্যাপ ইনস্টাগ্রাম
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রযুক্তি > ডাউনলোডে টিকটককে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অ্যাপ ইনস্টাগ্রাম
প্রযুক্তি

ডাউনলোডে টিকটককে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ অ্যাপ ইনস্টাগ্রাম

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৩/১৬ at ১:২৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

২০২০ সালে টিকটককে অনুসরণ করে কম দৈর্ঘ্যের ভিডিও ফিচার ‘রিলস’ নিয়ে আসে ইনস্টাগ্রাম। ওয়্যার ৩২৫ বিশ্বের সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ হিসেবে টিকটককে ছাড়িয়ে গেল ইনস্টাগ্রাম। টিকটকের কম দৈর্ঘ্যের ভিডিওর ফিচার নকল করে রিলস চালু করে হারানো অবস্থান ফিরে পেল ছবি ও ভিডিও শেয়ারের যুক্তরাষ্ট্রের এই প্ল্যাটফর্ম। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

২০১০ সালে ইনস্টাগ্রাম চালু করে মার্ক জাকারবার্গ। উন্মোচনের পরপরই এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এই অ্যাপ ‘ইনফ্লুয়েন্সার সংস্কৃতির’ ভিত্তি স্থাপন করে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনের টিকটক প্ল্যাটফর্ম থেকে নিজের অঞ্চল যুক্তরাষ্ট্রেই কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে।

প্ল্যাটফর্মটিকে প্রতিযোগিতায় এগিয়ে নিতে এই ফিচার ব্যাপকভাবে সাহায্য করে। ২০২৩ সালে বিশ্বব্যাপী অ্যাপটি ৭৬ হাজার ৭০০ কোটি বার ডাউনলোড করা হয়েছে, যা ২০২২ সালের চেয়ে ২০ শতাংশ বেড়েছে। অন্যদিকে ২০২৩ সালে বিশ্বব্যাপী টিকটক ৭৩ হাজার ৩০০ কোটি বার ডাউনলোড করা হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৪ শতাংশ বেড়েছে। । ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে টিকটকই সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়।

বাজার বিশ্লেষক সংস্থা সেনসর টাওয়ার বলেছে, ‘সম্ভবত রিল ফিচারের জনপ্রিয়তার জন্য ইনস্টাগ্রাম পুনরুজ্জীবন পেয়েছে। পাশাপাশি স্ন্যাপচ্যাটের মতো কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যাওয়া ফটো শেয়ারিং ও স্টোরি-ভিডিওর মতো ফিচার প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করেছে।’

যুক্তরাজ্যভিত্তিক ডিজিটাল বিপণন সংস্থা অ্যাকুরাকাস্টের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ দিভেচা বলেন, প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া টিকটকের হুমকির প্রতি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে ইনস্টাগ্রাম উপকৃত হয়েছে। এ ছাড়া বৃহত্তর জনসংখ্যার কাছে প্ল্যাটফর্মটির জনপ্রিয়তাও ইনস্টাগ্রামকে এগিয়ে রাখতে সাহায্য করেছে। তিনি আরও বলেন, ‘ইনস্টাগ্রামের একটি ইতিবাচক দিক হলো-একটি বৃহত্তর জনগোষ্ঠীর কাছে ইনস্টাগ্রামের আবেদন রয়েছে এবং ‘টিকটকের মতো এটি শুধু বাচ্চাদের’ কাছেই জনপ্রিয় নয়।’

সেন্সর টাওয়ারের মতে, প্রতি মাসে প্রায় ১৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী ইনস্টাগ্রাম ব্যবহার করে। অপরদিকে প্রতি মাসে ১১০ কোটির বেশি ব্যবহারকারী টিকটক ব্যবহার করে। তবে টিকটকের বেশি সময় সক্রিয় থাকে এমন ব্যবহারকারীর সংখ্যা বেশি। টিকটকের ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ৯৫ মিনিট অ্যাপটি ব্যবহার করে থাকেন যেখানে ইনস্টাগ্রাম ব্যবহারকারী গড়ে ৬২ মিনিট অ্যাপটি সক্রিয় থাকেন।

সাম্প্রতিক বছরগুলোতে টিকটককে একটি গুরুতর প্রতিযোগিতামূলক হুমকি হিসেবে চিহ্নিত করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ২০২২ সালে তিনি বলেন, তার কোম্পানির অ্যাপগুলো থেকে ব্যবহারকারীদের মনোযোগে সরিয়ে ফেলার জন্য অসংখ্য প্রতিযোগী রয়েছে ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো ‘খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে’।

একই বছর এক প্রতিবেদনে বলা হয়, একটি রিপাবলিকান পরামর্শক সংস্থাকে কোম্পানির প্রতিদ্বন্দ্বীকে ঘিরে জনসাধারণের অবিশ্বাস তৈরির জন্য অর্থ প্রদান করেছিল মেটা। চীনের মালিকানার প্রভাব সম্পর্কে চলমান উদ্বেগের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুতর রাজনৈতিক বিরোধিতার সম্মুখীন হয়েছে টিকটক। এই সপ্তাহে টিকটকের মূল কোম্পানি বেইজিংভিত্তিক বাইটড্যান্সকে প্ল্যাটফর্মটিকে বিক্রিতে বাধ্য করতে বা নিষিদ্ধ করতে মার্কিন কংগ্রেসনাল প্যানেল একটি বিল অনুমোদন করছে। টিকটক ব্যবহারকারীর ডেটা চুরি করেছে চীনের সরকার এমন দাবি নিয়ে মার্কিন আইন প্রণেতারা ও পশ্চিমা বিশ্বের অন্যত্র রাজনীতিবিদরা উদ্বিগ্ন। তবে এই দাবি ধারাবাহিকভাবে অস্বীকার করেছে টিকটক।

আপনি এটিও পছন্দ করতে পারেন

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সারাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বছরের ব্যবধানে নিত্যপণ্যের দাম বেড়ে দ্বিগুণেরও বেশি, অসহায় ভোক্তারা
পরবর্তী সংবাদ রাউজানে পুকুর-জলাশয় মৎস প্রকল্পে ৫৩৬৮ মেট্রিক টন মাছ উৎপাদন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মে দিবসে ধনকুবেরের ত্রাসমুক্ত সমাজ গড়ার শপথ
আমাদের চট্টগ্রাম মে ১, ২০২৬
গত ১৭ বছর শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত: মীর হেলাল উদ্দীন
আমাদের চট্টগ্রাম রাজনীতি মে ১, ২০২৬
চট্টগ্রাম বন্দরে রেকর্ড: একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং
আমাদের চট্টগ্রাম অর্থ-বাণিজ্য মে ১, ২০২৬
গৌতম বুদ্ধের অহিংসা বিশ্বকে শান্তির পথ দেখায়: চসিক মেয়র
আমাদের চট্টগ্রাম মে ১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?