By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | দুপুর ১২:১৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ শহীদজননী জাহানারা ইমামের আন্দোলনের লক্ষ্য হচ্ছে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নির্মূলন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > শহীদজননী জাহানারা ইমামের আন্দোলনের লক্ষ্য হচ্ছে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নির্মূলন
আমাদের চট্টগ্রাম

শহীদজননী জাহানারা ইমামের আন্দোলনের লক্ষ্য হচ্ছে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নির্মূলন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৫/০৪ at ১১:৪২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

জন্মবার্ষিকী উপলক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রামের সভায় বক্তারা

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা শহীদজননী জাহানারা ইমামের ৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে “জাহানারা ইমামের আন্দোলনে তরুণদের দায়বদ্ধতা” শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, শহীদজননী জাহানারা ইমামের অবদান শুধু যুদ্ধাপরাধীদের বিচারের পুরোগামী নেত্রী হিসেবে নয়, তাঁর অবদান ১৯৪৭ সালের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের সময় থেকে আমৃত্যু পর্যন্ত। বাংলা সাহিত্যে পড়া ও লেখালেখির সুবাধে এই মহিয়সী নারী হয়ে উঠেছিলেন উল্লেখযোগ্য কথাসাহিত্যিকও।
বক্তারা আরো বলেন, বত্রিশ বছর আগে শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবির চক্রের মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের দাবিতে যে অভূতপূর্ব নাগরিক আন্দোলনের সূচনা হয়েছিলো তার আংশিক বিজয় অর্জিত হয়েছে শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির মাধ্যমে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের প্রধান গণহত্যাকারীদের বিচার হলেও দল হিসেবে জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম, মুসলিম লীগ কিংবা তাদের ঘাতক বাহিনী ‘রাজাকার’, ‘আলবদর’, ‘আলশামস’, ‘শান্তি কমিটি’র বিচার এখনও আরম্ভ হয়নি। যে পাকিস্তানি সামরিক জান্তা স্মরণকালের ইতিহাসের নৃশংসতম গণহত্যাযজ্ঞ সংঘঠিত করেছিল, যাদের বিচারের জন্য বঙ্গবন্ধুর সরকার বিশেষভাবে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩’ প্রণয়ন করেছিলেন তাদের বিচারও আরম্ভ হয়নি। এখন সময় এসেছে সকল গণহত্যাকারী সংগঠন ও বাহিনীর বিচার দ্রুত আরম্ভ করার।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সভাপতি লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় ৪ মে, শনিবার, বিকেল ৫ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় নগরীর চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনের ৩য় তলায় চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-কার্যকরী সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, সহ-সভাপতি দীপংকর চৌধুরী কাজল ও মো. ফারুক, সহ-সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, সুমন চৌধুরী, এম.এ মান্নান শিমুল ও সূচিত্রা গুহ টুম্পা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান ও মোঃ আলী আকবর বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার শুভ্রদেব কর, সহ-প্রচার ও গণমাধ্যম সম্পাদক রুবেল চৌধুরী, প্রকাশনা সম্পাদক রাজীব চৌধুরী রাজু, দফতর সম্পাদক অসিত বরণ বিশ^াস, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জয়নাল আবেদিন, নাজমুল হক ভূইয়া, মোঃ শওকত উল ইসলাম খান, জয়নুদ্দীন আহম্মদ জয়, লুৎফর রহমান জুয়েল, মোহাম্মদ জামশেদুল ইসলাম, মো. রায়হান, অ্যাডভোকেট আহছান উদদৌলাহ মিনহাজ, নয়ন ধর প্রমুখ।
সভাপতির বক্তব্যে শওকত বাঙালি বলেন, শহীদজননী জাহানারা ইমামের আন্দোলনের অন্যতম লক্ষ্য হচ্ছে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নির্মূলন। জঙ্গী, মৌলবাদী সন্ত্রাস দমনে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সাফল্য প্রদর্শন করলেও এই সন্ত্রাসের মূল দর্শন ওহাবিবাদ-মওদুদীবাদের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ গড়ে তুলতে না পারলে কোন দেশ ও জাতি ধর্মের নামে সন্ত্রাসের অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না।
তিনি আরো বলেন, স্বাধীন বাঙলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনের ভিত্তি হচ্ছে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মূলবোধ, যা রাষ্ট্রের মূলনীতি হিসেবে বিধৃত হয়েছে ’৭২-এর সংবিধানে। মুক্তিযুদ্ধের এ চেতনা বাস্তবায়নের আন্দোলনে শুধু অংশগ্রহণ নয়, নেতৃত্ব দিতে হবে তরুণ প্রজন্মকে, যা আজ সময়ের দাবি।
গৃহিত কর্মসূচির মধ্যে ছিলো-শহীদজননীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং নিবেদিত কবিতা পাঠ ও আবৃত্তি। সভার শুরুতে শহীদজননীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া, সংগঠনের ৮ম জাতীয় সম্মেলন সফল করাসহ ‘মাস্টারদা সূর্যসেন ব্রিগেড’ গঠন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুজিব রাহমান সংবর্ধিত

জব্বারের বলিখেলা ঘিরে নিরাপত্তায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের সিএমপি’র আহ্বান

চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ‘কারিকুলাম ডেভেলপমেন্ট’ বিষয়ক কর্মশালা শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতু নামকরণের প্রস্তাব

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবীতে, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ করবে সি.ডি.এ
পরবর্তী সংবাদ কনজারভেটিভদের ভরাডুবি, বিরোধী লেবার দলের জয়জয়কার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুজিব রাহমান সংবর্ধিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন শিক্ষা এপ্রিল ১৬, ২০২৬
জব্বারের বলিখেলা ঘিরে নিরাপত্তায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের সিএমপি’র আহ্বান
আমাদের চট্টগ্রাম জনপথ লিড এপ্রিল ১৬, ২০২৬
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ, জাতীয় সম্মেলন সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি
বিভাগহীন এপ্রিল ১৬, ২০২৬
লামার মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে এপ্রিল ১৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?