নববর্ষের শুরুতে শিক্ষা ক্যাডার কর্মকর্তা চট্টগ্রাম কলেজের সাবেক ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুজিব রাহমানের তিন দশকের সরকারি চাকুরি শেষে অবসরোত্তর ছুটি উপলক্ষে তার সম্মানে ১৫ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে তার সম্মানে এক সংবর্ধনা সভা ও বন্ধু আড্ডার আয়োজন করা হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক মাননীয় উপাচার্য প্রফেসর মোহীত উল আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন মুজিব রাহমানের সহধর্মিণী চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহনাজ বেগম।অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন কবি হাফিজ রশিদ খান, কবি ও সাংবাদিক রাশেদ রউফ, মাসিক আন্দরকিল্লার সম্পাদক মুহম্মদ নুরুল আবসার।
সভায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর সুব্রত বরণ বড়ুয়া, অধ্যক্ষ প্রফেসর রেজা খান হেলালী, অধ্যক্ষ কল্যাণ নাথ,অধ্যক্ষ আবু তৈয়ব, প্রফেসর আবদুল কাইয়ুম নিজামী,প্রফেসর আমিরুল মোস্তফা,ড. আজাদ বুলবল,প্রফেসর মাহবুব হাসান,চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. সামসুদ্দিন আজাদ,পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী, উপাধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ প্রফেসর শওকত ইকবাল ফারুকী, প্রফেসর নাজমা জলিল, সরওয়ার মামুন,প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলি, প্রফেসর সচ্চিদানন্দ পাল,অধ্যাপক আলমগীর চৌধুরী, কবি রঞ্জন বণিক, রাজিব সাহা ও অনুবাদক সৈকত দে। সভায় বক্তারা সংবর্ধিত অতিথির কর্ম ও কীর্তি নিয়ে আলোচনা করে তাকে ইংরেজি সাহিত্যের একজন মেধাবী ও যোগ্য শিক্ষক হিসেবে অভিহিত করেন। তাঁর সৃষ্টিশীল সাহিত্যকর্মে তিনি বৃহত্তর চট্টগ্রামের বুদ্ধিবৃত্তিক সমাজে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে মুজিব রাহমানকে মেধাবী ছাত্র ও শিক্ষক এবং তিন কীর্তিমান কন্যার সফল পিতা হিসেবে আখ্যায়িত করেন। হলভর্তি দর্শককের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সংবর্ধেয় অতিথি আবেগঘন বক্তব্যে তার দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণা করেন। অনুষ্ঠানে আবৃত্তি করে দর্শকদের মুগ্ধ করেন আবৃত্তিকার উমেসিং,শামীমা,প্রণব চৌধুরী ও স্নিগ্ধা।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ড. শামসুদ্দিন শিশির।


