শফিউল আলম, রাউজান: মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর জাতীয় সম্মেলন আগামী ১৬ মে চট্টগ্রাম নগরীর বহাদ্বার হাটে আর বি কমিনিউটি সেন্টারে অনুষ্টিত হবে। সম্মেলনকে সফল করতে সারা দেশে ও বিদেশে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর শাখা কমিটির কর্মকর্তাদের সাথে কেন্দ্রীয় পর্ষদ এর সদস্যদের চলছে মতবিনিময়।
সম্মেলনকে সফল করতে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কার্যলয় মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের শান্তিকুঞ্জ ভবনে ও চট্টগ্রাম নগরীর হামজার বাগ দায়রা শাখা কার্যলয়ে ও চট্টগ্রাম নগরীর ষোলশহরস্থ ২নং গোইটের সেভেন স্কয়ার ভবনের কেন্দ্রীয় দপ্তর কার্যলয়ে প্রস্তুতি সভা চলছে। সম্মেলনকে কেন্দ্র করে দেশ বিদেশে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ শাখা সংগঠনের কর্মকর্তা সদস্যদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে।
১৫ এপ্রিল (বুধবার) সন্দ্ব্যায় চট্টগ্রাম নগরীর ষোলশহরস্থ ২নং গোইটের সেভেন স্কয়ার ভবনের কেন্দ্রীয় দপ্তর কার্যলয়ে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক এ.ওয়াই. এম জাফর,কাজী নিজামুল ইসলাম, মীর মোহাম্মদ শফিউল আলম নিজাম,এম.মকসুদুর রহমান হাসনু,মোঃ আশরাফুজ্জামান,দিদারুল আলম,মন্জুরুল ইসলাম চৌধুরী, এস.এম. মহিব উল্লাহ্,এইচ. এম আবরাহা দুলাল,নাছির উদ্দিন, আবু তাহের, জসিম উদ্দীন খান,মোহাম্মদ ইউছুপ আলী প্রমুখ।


