শফিউল আলম, রাউজানঃ
চট্টগ্রামের রাউজানে বিভিন্ন গ্রামে বেপরোয়া হয়ে উঠেছে গরু চোরেরা। গরু চুরি আতষ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে গরু মালিকরা। প্রতিরাতেই গ্রামে গ্রামে হানা দিচ্ছে সংঘবদ্ধ গরু চোরের দল। গত কিছু দিনে উপজেলায় বেশকিছু গরু চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ (১৫-জুলাই) সোমবার ভোররাতে উপজেলার কদলপুর ইউনিয়নের সাইর ফকির বাড়িতে দুই কৃষকের ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত গরুর মালিকদের দাবি বর্তমান বাজার ধরে এই গরুর গুলোর দাম প্রায় ৩লাখ টাকা। সোমবারের ঘটনায় মোঃ ফরহাদের ৩টি গরু ও মনু মিয়ার ২টি গরু একই রাতে পাশাপাশি গোয়ালঘর থেকে চুরি হয়। গত কয়েকদিন আগে পাহাড়তলী ইউনিয়নের এক অসহায় কৃষকের ৩টি গরু ও বাগোয়ান ইউনিয়নের আরও এক কৃষকের ৩টি গরু চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত গরুর মালিক মো: ফরহাদ বলেন, প্রতিদিনের মতো গোয়ালঘরে গরুগুলো রেখে তালাবন্ধ করে রাত ২টার দিকে আমরা ঘুমিয়ে পড়ি। ভোররাতে চোরেরা গোয়ালঘরের তালাভেঙে গরুগুলো নিয়ে যায়। আমাদের এ সম্বল হারিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। তারা জানান গরু চুরির ঘটনায় থানায় গিয়ে অভিযোগ দিবেন। বিষয়টি নিয়ে কথা বললে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহেদ হোসেন বলেন, গরু চুরি ঘটনার সংবাদ পেয়ে রাউজান থানা থেকে এক পুলিশ অফিসার সহ পুলিশ ঘটনাস্থলে যায়। গরু চুরির ঘটনা তদন্ত করছে পুলিশ ।
রাউজানের কদলপুরে একরাতে দুই কৃষকের ৫টি গরু চুরি
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


