By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৫:০০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ তেহরানে আততায়ীর হামলায় হামাস প্রধান হানিয়া নিহত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ৩ > তেহরানে আততায়ীর হামলায় হামাস প্রধান হানিয়া নিহত
লিড ৩বিদেশ

তেহরানে আততায়ীর হামলায় হামাস প্রধান হানিয়া নিহত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৭/৩১ at ১২:৫৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরসিজি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসমাইল হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সেখানে তিনি এবং তার একজন দেহরক্ষী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়েহ তেহরানে অবসস্থান করছিলেন।

হানিয়েহকে কীভাবে হত্যা করা হয়েছিল সে সম্পর্কে কোনও বিশদ বিবরণ দেয়নি আইআরজিসি, তারা বলেছে হামলার তদন্ত চলছে।

হানিয়ার মৃত্যুতে হামাস এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেছে, তেহরানে বিশ্বাসঘাতক জায়নবাদীদের হামলায় ভাই, নেতা, শহীদ, আন্দোলনের প্রধান মুজাহিদ ইসমাইল হানিয়াহ মৃত্যুতে ইসলামী প্রতিরোধ আন্দোলনের অংশ হামাস আমাদের মহান ফিলিস্তিনি জনগণ, আরব ও ইসলামি জাতি এবং বিশ্বের সমস্ত মুক্ত মানুষের কাছে শোক প্রকাশ করছি।

হানিয়া ২০১৯ সালে গাজা ছেড়ে কাতারে বসবাস শুরু করেছিলেন। বর্তমানে গাজার শীর্ষস্থানীয় হামাস নেতা হলেন ইয়াহিয়া সিনওয়ার।

এই হত্যাকাণ্ডটি গাজার জনগণের জন্য গুরুত্বপূর্ণ কারণ তারা আশা করেছিল হানিয়া আলোচনার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির ব্যবস্থা করবেন।

……………………………….হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া ইরানে নিহত হয়েছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকা শাসন করা গোষ্ঠীটির পাশাপাশি ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস পৃথক বিবৃতিতে এমনটি জানিয়েছে।

ইসমাইল হানিয়া নিহত হওয়ার ঘটনায় জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা সামি আবু জুহরি ইসরায়েলের ওপর এ হত্যাকাণ্ডের দায় চাপিয়ে এ ঘটনাকে মারাত্মক উত্তেজনাবৃদ্ধি বলে আখ্যা দিয়েছেন।

তিনি বলেছেন, হামাস একটি ধারণা, একটি প্রতিষ্ঠান। এটি কোনো ব্যক্তি নয়। ত্যাগ স্বীকার না করে হামাস তার পথেই চলবে এবং আমরা বিজয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।

ইসরায়েলের ঐতিহ্যমন্ত্রী আমিচাই এলিয়াহু বলেছেন, নোংরা পৃথিবীকে পরিষ্কার করার এটাই সঠিক উপায়। আর কোন কাল্পনিক শান্তি কিংবা সমর্পণ চুক্তি নয়। আর কোনো করুণা নেই। হানিয়ার মৃত্যু পৃথিবীকে আরও একটু সুন্দর করে তুলেছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। এ ঘটনাকে তিনি কাপুরুষোচিত কাজ এবং একটি বিপজ্জনক পরিবর্তন বলে আখ্যা দিয়েছেন। বার্তাসংস্থা ওয়াফা এমনটি জানিয়েছে।

প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার এবং ইসরায়েলি দখলদারত্বের মুখে ধৈর্য ধরার পাশাপাশি অবিচল থাকার আহ্বান জানান।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ বলেন, এটি নিশ্চিতভাবেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড। এটি আরও উত্তেজনা বাড়িয়ে দেবে।

ইয়েমেনের হুতি সুপ্রিম রেভল্যুশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলি আল-হুতি বলছেন, ইসমাইল হানিয়াকে হত্যা একটি জঘন্য সন্ত্রাসী অপরাধ এবং এটি আইন ও আদর্শ মূল্যবোধের স্পষ্ট লঙ্ঘন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হত্যাকাণ্ডের শিকার হামাস নেতার রক্ত বৃথা যাবে না।

ইসমাইল হানিয়ার মৃত্যু এবং বৈরুতে হিজবুল্লাহ কমান্ডারকে ইসরায়েলের হত্যার দাবির বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি মনে করি না যুদ্ধ অনিবার্য। কূটনীতির জন্য সবসময় জায়গা এবং সুযোগ রয়েছে।

যে হামলায় হানিয়া নিহত হয়েছেন, সে সম্পর্কে জানতে চাইলে অস্টিন বলেন, দেওয়ার মতো আর কোনো তথ্য আমার কাছে নেই।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হানিয়ার হত্যাকাণ্ড আবারও প্রমাণ করে যে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের শান্তি অর্জনের কোনো ইচ্ছা নেই। বার্তা সংস্থা আনাদোলু এমনটি জানিয়েছে।

মন্ত্রণালয় বলছে, ইসরায়েলকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো পদক্ষেপ না নিলে এ অঞ্চলে আরও বড় সংঘাত দেখা দেবে।

হামাস বলছে, মঙ্গলবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার পর ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। রাজধানী তেহরানে তার বাসস্থানে জায়নবাদী গুপ্ত হামলায় তিনি নিহত হন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৫৬ ফুট লম্বা মৃত তিমি

বন্দরের হোল্ডিং ট্যাক্সের ১৯৮ কোটি টাকার চেক গ্রহণ করলেন মেয়র ডা. শাহাদাত

২৪ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ গণহত্যা-গণগ্রেফতারের প্রতিবাদে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’
পরবর্তী সংবাদ ‘মার্চ ফর জাস্টিস’: চট্টগ্রামে আদালত চত্বরে বিক্ষোভকারীরা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের “Run Against Drugs” ম্যারাথন অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা জুন ৩০, ২০২৬
ঈদগাঁও থানার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে নারীর লঙ্কাকাণ্ড, এমসি না পাওয়ায় প্রতিবেদন দাখিলে বিলম্ব!
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?