By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | সকাল ৯:১৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিএনপি ক্ষমতায় এলে খাদ্য নিরাপত্তা-কর্মসংস্থানের বিশেষ উদ্যোগ নেব : তারেক রহমান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ২ > বিএনপি ক্ষমতায় এলে খাদ্য নিরাপত্তা-কর্মসংস্থানের বিশেষ উদ্যোগ নেব : তারেক রহমান
লিড ২রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে খাদ্য নিরাপত্তা-কর্মসংস্থানের বিশেষ উদ্যোগ নেব : তারেক রহমান

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/২৪ at ১:০৬ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল জনগণের ভোটে ক্ষমতায় আসার সুযোগ পেলে বাংলাদেশের প্রতিটি পরিবারকে খাদ্য নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে ‘স্বপ্ন প্রকল্প ফ্যামিল কার্ড’ প্রদান করা হবে।
পরিবারের মা বা গৃহিণীর নামে ‘স্বপ্ন প্রকল্প ফ্যামিল কার্ড’ প্রদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রের পক্ষে সকল নাগরিক পর্যায়ক্রমে কার্ডটি পাবেন। প্রাথমিকভাবে তৃণমূল থেকে জেলা পর্যায়ের সুবিধা বঞ্চিতরা এর আওতায় আসবেন এবং পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ চার জন বিবেচনায় এ কার্ড বিতরণ করা হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দেশকে উন্নত ও সমৃদ্ধিশালী করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। জনগণের উন্নয়ন নির্বাচিত সরকার দ্বারাই সম্ভব। কারণ, জনগণের সরকার হলে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে।

তিনি বলেন, যেহেতু জনগণের সরকারের অধিকার প্রতিষ্ঠিত হয় ভোটের মাধ্যমে। তাই যেদিন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, সেদিনই মানুষ তার পূর্ণ স্বাধীনতা ফিরে পাবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া চারটার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জের নিহত ১৭ জন ও আহত ১৬ জনের পরিবারকে সহযোগিতা প্রদান উপলক্ষে জেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

তারেক রহমান বলেন, আজকে আমরা মুক্ত পরিবেশে, ভয়হীন পরিবেশে কথা বলতে পারছি। এই পরিবেশের জন্য দীর্ঘ ১৭ বছর অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। গত জুলাই-আগস্ট মাসে হাজারো মানুষ নিহত ও অনেক মানুষ আহত হয়েছেন। গত ১৭ বছরে শুধু বিএনপির ৬০ লাখ নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে মারা গেছেন। এত মানুষের আত্মত্যাগের কারণ একটাই, তারা তাদের রাজনৈতিক অধিকার ফিরে পেতে চান।

তিনি আরও বলেন, দেশের জন্য ১৯৭১ সালে যেভাবে মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছিলেন, ঠিক এভাবেই ২৪-এর আন্দোলনে অনেকেই জীবন উৎসর্গ করেছেন। তবে মনে রাখতে হবে এই বাংলাদেশে স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারের দোসররা এখনও রয়ে গেছে। তারা সব সময় ষড়যন্ত্রে লিপ্ত। তাই বর্তমান সরকার কাজ করতে গিয়ে এমন কিছু যেন না করে, যাতে স্বৈরাচাররা আবারও মাথাচাড়া দিতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকে বাংলাদেশের সমস্ত মানুষ প্রত্যাশা করছেন, তাদের প্রিয় দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবে। সেজন্য ১৭ বছর ধরে আমরাও সংগ্রাম করেছি। তাই বিএনপির নেতা-কর্মীদের বলব, এ দেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে বলেই সব বিপদ কেটে যায়নি। আমাদের সবাইকে সে বিষয়ে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, শুধু রাজনৈতিক মুক্তি পেলেই হবে না, বাংলাদেশের মানুষদের অর্থনৈতিক মুক্তি পেতে হবে। তা না হলে মানুষের সফলতা আসবে না।

কিশোরগঞ্জ জেলার উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তারেক রহমান আরও বলেন, কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সম্ভাবনাময় জেলা। যেখান থেকে দেশের মোট ধান উৎপাদনের ১৬ শতাংশ আসে। যদি সঠিক পরিকল্পনা ও কৃষকদের সহযোগিতা করা যায়, তাহলে আরও উৎপাদন বাড়ানো সম্ভব। তাছাড়া এই জেলার হাওরাঞ্চলের মিঠাপানির মাছের জন্য বিখ্যাত। সঠিক পরিকল্পনার মাধ্যমে এই মাছও বিদেশে রফতানি করে গার্মেন্টস শিল্পের মতো বৈদেশিক আয় সম্ভব। এমনকি হাওর–অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলার পনির ইতিমধ্যে দেশ-বিদেশে অনেক খ্যাতি অর্জন করেছে। এই অষ্টগ্রামের বিখ্যাত পনিরকে বিশ্বের কাছে আরও পরিচয় করার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারি।

তারেক রহমান বলেন, আমার মনের একটি ইচ্ছে, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলসহ প্রতিটি এলাকায় প্রতিটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড করা। এ কার্ড হবে পরিবারের নারী সদস্য আমাদের মা ও গৃহিণীর নামে, যাতে প্রতি মাসে এ কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবার কিছুটা আর্থিক সহায়তা পায়।

তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে করতে হবে। যে কারণে আমরা বিএনপির পক্ষ থেকে ৩১ দফায় বলেছি, সবাইকে নিয়ে ভবিষ্যতে আমরা একসঙ্গে সরকার গঠন করব। বিগত দিনে যেসব দল আমাদের সঙ্গে আন্দোলন–সংগ্রামে ছিল, তাদের সবাইকে নিয়েই সরকার গঠন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই বাংলাদেশই আমার প্রথম ও শেষ ঠিকানা।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের দিন তারেক রহমান বিএনপির নেতা-কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন বলেই দেশে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা শুধু শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিলাম। কিন্তু তিনি শোনেননি। ২৪-এর গণঅভ্যুত্থানের কারণে এখন তাকে শুধু পদত্যাগ নয়, দেশত্যাগ করতে হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া সঠিক গণতন্ত্র ফিরে আসবে না। তাই এই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করা।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মো. ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

হামের টিকা সংকট ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ও ‘ক্ষমাহীন অপরাধ’: প্রধানমন্ত্রী

তিন জাহাজে এলো ১ লাখ ৮ হাজার টন ডিজেল

মিরসরাইয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এমপিকে কৃষকদলের সংবর্ধনা

চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী

শাহজাহান চৌধুরী জন-গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রস্তাব

টেগ্গড বিএনপি ক্ষমতায় এলে খাদ্য নিরাপত্তা-কর্মসংস্থানের বিশেষ উদ্যোগ নেব : তারেক রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ অবরোধ শেষ: রাঙামাটিতে চলবে দূরপাল্লার যানবাহন
পরবর্তী সংবাদ দ্রুত গতির ট্রাক উঠে গেল ফলমূল বিক্রেতাদের উপর, বহু হতাহতের আশঙ্কা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হামের টিকা সংকট ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ও ‘ক্ষমাহীন অপরাধ’: প্রধানমন্ত্রী
লিড ২ জাতীয় এপ্রিল ১৯, ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, চলবে ৫ সপ্তাহ
শিক্ষা বাংলাদেশ এপ্রিল ১৯, ২০২৬
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন
লিড ৩ এপ্রিল ১৯, ২০২৬
বাড়লো জ্বালানি তেলের দাম
লিড এপ্রিল ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?