আহলে সুন্নাত ওয়াল জামা’আত চন্দনাইশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ বোরহান উদ্দিন হাফেজ নগরীর পিতা হাফেজ নগর দরবার শরীফ গাউছিয়া আছাদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত শাহ্ সুফি মাওলানা সৈয়দ মাহবুবুল আলম হাফেজ নগরী আল মাইজভাণ্ডারী (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)।
মরহুমের নামাজের জানাযা ৫ নভেম্বর মঙ্গেলবার সকাল ১০ টায় সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরিফে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন, হক্কানী ওলামায়েকেরাম সহ বিভিন্ন পেশাজীবী মানুষের ঢল নামে।


