By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | সকাল ৮:০১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ঈদগাঁওতে ওসি-ইউএনও’র পরস্পর বিরোধী বক্তব্য!
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > ঈদগাঁওতে ওসি-ইউএনও’র পরস্পর বিরোধী বক্তব্য!
কক্সবাজারজেলা উপজেলাশহর থেকে দূরে

ঈদগাঁওতে ওসি-ইউএনও’র পরস্পর বিরোধী বক্তব্য!

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১১/১৭ at ১১:৫৯ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

সেলিম উদ্দীন, ঈদগাঁও: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় জড়িত কক্সবাজারের ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সরকারি গাড়িটি পোড়ানোর ঘটনায় সরকার পতন পরবর্তী তিনমাস অতিবাহিত হয়ে গেলেও এখনো পর্যন্ত রহস্যজনক কারণে মামলা করেনি ইউএনও। মামলা না হওয়ার কারণ নিয়ে ইউএনও ও দুই ওসির পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। ছাত্র-জনতা ও সচেতন মহলের প্রশ্ন তবেই কি ইউএনও সুবল চাকমা তার সাথে হামলায় অংশগ্রহণকারী আওয়ামী সন্ত্রাসীদের রক্ষায় মামলা করছেন না!

প্রাপ্ত তথ্য মতে, বিগত ৪ আগস্ট ঈদগাঁও ইউএনও সুবল চাকমা আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের সাথে ঈদগাঁও বাসস্টেশনে আন্দোলনকারী ছাত্র -জনতার উপর সশস্ত্র হামলায় অংশ নেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। এতে ২০/৩০ টি ছোট বড় গাড়ি অগ্নিসংযোগের শিকার হয়। যার মধ্যে ইউএনও’র সরকারি গাড়িটাও ছিল। পরে আন্দোলনকারীদের তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে ইউএনওসহ আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে প্রাণে রক্ষা পায়। যার ভিডিও চিত্র ভাইরাল হয়। ঐ সময়কার টানা তিন দিনের আন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নুরুল মোস্তফা নামে এক আন্দোলনকারী শিক্ষার্থী নিহত ও ২০/২৫ জন গুলিবিদ্ধ হয়। যার মধ্যে কেউ কেউ এখনো চিকিৎসাধীন।
আন্দোলন পরবর্তী সরকার পতনের তিন মাস অতিবাহিত হয়ে গেলেও সরকারি গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা না হওয়ার কারণ জানতে চাইলে ইউএনও সুবল চাকমা বলেন,ঘটনা পরবর্তী তখনকার ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমার কাছে গেলে তিনি মামলা নেননি।

পরে বদলি হয়ে যাওয়া ওসি শুভ রঞ্জন চাকমার কাছে জানতে চাইলে তিনি বলেন,ইউএনও মামলা করতে থানায় আসেননি,তাই মামলা হয়নি।
বর্তমান ওসি মশিউর রহমানের কাছে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা পরবর্তী তখনকার ওসির নিকট ইউএনও গাড়ি পোড়ানোর ঘটনায় একটি জিডি করেছিলেন, উর্ধতন কতৃপক্ষ নির্দেশনা দিলে ওটা মামলায় রুপান্তরিত হবে।
সরকারি সম্পদ ইউএনও’র গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা হওয়া, না হওয়া নিয়ে দায়িত্বশীল তিন কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য কি আওয়ামী সন্ত্রাসীদের রক্ষার সম্মিলিত কৌশল!

জনমনে তীব্র প্রশ্ন উক্ত ইউএনও সুবল চাকমা বিগত আওয়ামী সরকারের সময়ে যোগদানের পর থেকে বিগত এক বছর পর্যন্ত, এমন কি আওয়ামী সরকার পতন পরবর্তী তিনমাসেও উপজেলার সর্বক্ষেত্রে আওয়ামী করণ করে নিজের আখের গোছানো ছাড়া জনকল্যাণ ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে কোন কাজই করেননি উপজেলা বাসীর জন্য। বরং তিনি তার উপজেলা কার্যালয়কে অঘোষিত আওয়ামী কার্যালয়ে পরিণত করেছিল। আওয়ামী সরকার পতন পরবর্তীও কিছু নব্য দালাল চক্রের যোগসাজশে পূর্বের আওয়ামী দোসরদের সাথে গোপনে সম্পর্ক রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

অন্তবর্তী সরকারের কোন নির্দেশনাই বিগত তিন মাসে তিনি বাস্তবায়ন করেননি। এ নিয়ে উপজেলা জুড়ে তার বদলির দাবি উঠে। অতিসম্প্রতি তাকে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় তাকে বদলির আদেশ দেয়া হয়। এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাতের আধাঁরে বিগত এক বছরে তার উপজেলা প্রশাসনের আজ্ঞাবহ কর্মকর্তা, কর্মচারী ও থানা প্রশাসনের ওসিসহ অন্যদের নিয়ে বিদায়কালীন ভুরিভোজের আয়োজনও করে। নিজেকে ক্লিন ইমেজের অধিকারী হিসেবে উপস্থাপন করতে কৌশলে কতিপয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিও ঘটিয়েছিল। পরে তারা এটা বুঝে বিব্রতও হয় বলে জানা গেছে। যে সংবাদে উপজেলা জুড়ে তীব্র আলোচনা -সমালোচনা শুরু হয়।

সচেতন জনগণের প্রশ্ন আওয়ামী দোসর এ ইউএনও কি অন্তবর্তী সরকারের সময়েও পুরুস্কৃত হয়ে তার স্ত্রীর নিকটবর্তী উপজেলায় বদলি হলেন! তাদের দাবি ছাত্র-জনতার উপর হামলায় জড়িত আওয়ামী দোসর ইউএনওকে আইনের আওতায় এনে বদলি নয়,ওএসডি করা হউক।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হালদার মা মাছের ডিম থেকে রেনু উৎপাদনের কার্যক্রম ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নিরপরাধ মানুষ যেন মিথ্যা মামলায় হয়রানি না হয়: নুরুল আমিন এমপি

বরকলে উদ্ধার লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

নিখোঁজ সৌরভকে উদ্ধার করল ঈদগাঁও থানা পুলিশ

টেগ্গড ঈদগাঁওতে ওসি-ইউএনও’র পরস্পর বিরোধী বক্তব্য!

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য
পরবর্তী সংবাদ যুক্তরাজ্যে আরও ১০ মিলিয়ন পাউন্ড সহায়তা দিল রোহিঙ্গাদের
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াতপন্থী প্যানেল
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন রাজনীতি মে ৬, ২০২৬
ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৬, ২০২৬
হালদার মা মাছের ডিম থেকে রেনু উৎপাদনের কার্যক্রম ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে মে ৬, ২০২৬
নিরপরাধ মানুষ যেন মিথ্যা মামলায় হয়রানি না হয়: নুরুল আমিন এমপি
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?