By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | রাত ৪:৫৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কক্সবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল: আটক ৮
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আইন আদালত > কক্সবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল: আটক ৮
আইন আদালতকক্সবাজারজেলা উপজেলাশহর থেকে দূরে

কক্সবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল: আটক ৮

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০২/০১ at ৭:৪১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

কক্সবাজারের শহরে ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ’ ঝটিকা মিছিল বের করেছে। এ ঘটনায় পুলিশের মামলায় শুক্রবার (৩১ জানুয়ারি) রাত থেকে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত আটজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রাতে পূর্ব পরিকল্পিতভাবে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভাঙচুর করে জনমনে ত্রাস সৃষ্টি ও জননিরাপত্তা বিপন্ন করার অপরাধে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসাইন বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। মামলাটিতে ৪৭ জনকে আসামি করা হয়েছে। যারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান।

এ ঘটনায় গ্রেফতার আসামিরা হলেন: কক্সবাজার শহরের পেশকারপাড়ার আবুল কাশেমের ছেলে রুহুল কাদের (৩২), কলাতলী এলাকার জহির আলমের ছেলে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাকি (২৬), বাহারছড়া এলাকার আবুল হোসেনের ছেলে কক্সবাজার পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন (৪৫), নতুন বাহারছড়া এলাকার আবুল হোসেনের ছেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাঈদ মোহাম্মদ তানিম (২১), সমিতিপাড়ার মৃত নুরুল হোসেনের ছেলে মো. আজিজ (২০), ইনানী এলাকার মৃত শাহজাহান সিকদারের ছেলে উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন সিকদার (৪০), মহেশখালী উপজেলার বড় মহেশখালীর আবদুল জব্বারের ছেলে ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নোমান (২৭) ও শহরের কুতুবদয়া পাড়ার আহমদ হোসেনের ছেলে আওয়ামীলীগ নেতা আবদুল জব্বার (৩২)।

ওসি মো. ইলিয়াস খান জানান, আটজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

কক্সবাজারর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসাইন বাদী হয়ে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাহারছড়াস্থ আবহাওয়া অফিসের সামনের সড়কে কক্সবাজার আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের উশৃঙ্খল নেতাকর্মী ও সমর্থকরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধীতায় স্লোগান দিয়া ঝটিকা মিছিল বের করে।

এ সময় জনগণের মধ্যে ভীতি বা আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে সড়কে হ্রাস সৃষ্টি করিয়া যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের উদ্দেশ্যে যানবাহনের গতিরোধ করে ভাঙচুর করা হয়। এতে উশৃঙ্খল জনতার একাংশ সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা আবহাওয়া অফিস (কেপিআই) ধ্বংসের উদ্দেশ্যে অগ্রসর হন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলে অংশগ্রহণকারীরা দিগ্বিদিক ছুটাছুটি করে ব্যানারসহ পালিয়ে যান। ঘটনাস্থল হতে ভাঙচুর করা অজ্ঞাতনামা গাড়ির কাঁচের একাধিক টুকরা, ফেলে যাওয়া বাঁশের ছয়টি লাঠি, পাঁচটি লোহার রড উদ্ধার করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার অন্য আসামিরা হলেন: শহরের তারাবনিয়ার ছড়ার মিজান প্রকাশ বার্মাইয়া মিজান (৩৪), পশ্চিম কুতুবদিয়াপাড়ার আতিকুর রহমান আতিক (২৬), ফরিদ কামাল (২৫), কামরুল ইসলাম (২৮), টেকনিক্যাল রোডের ফরিদ চৌধুরী (২৭), বাহারছড়ার তানভীর হোসেন মুন্না (৩২), নুনিয়ার ছড়ার জাবেদ হোসেন নয়ন (২৭), কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক ইরফানুল হক হিমন (২৯), জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম মোরশেদ (৩৮), বঙ্গবন্ধু সৈনিক লীগ, কক্সবাজার জেলা শাখা সহ সভাপতি আবুল হাসেম (৪১), সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন সিকদার (৩২), জেলা যুবলীগ নেতা আবদুল হাকিম প্রকাশ নিখিল্লা (৩৫), শ্রমিক লীগের সভাপতি শফিউল্লাহর ছেলে জিসান (২০), জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ জয় (৪০), জেলা ছাত্রলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম (৩৯)।

এ ছাড়া আরও আসামিরা হলেন: ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন (৩৪), যুবলীগ নেতা আব্দুল খালেক (২৮), কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাকের (৩৫), বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জেলা সভাপতি মোহাম্মদ শুভ (৩৪), জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোনাফ সিকদার (৩৫), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদনান মারুফ (৩২), যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর জাবেদ মুহাম্মদ কায়সার নোবেল (৩৯), যুবলীগ নেতা আমির হোসেন (৪০), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর (৪০), যুবলীগ নেতা মাসেকুর রহমান বাবু (৩৭), যুবলীগের সাবেক সভাপতি বাহাদুর (৪৫), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান (৫৫), আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র মাহবুব রহমান মাহবুব (৪৫), যুবলীগ নেতা ও ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান (৪৪), যুবলীগ নেতা রুবাইছুর রহমান (৩৪), ছাত্রলীগ নেতা মুন্না চৌধুরী (৩২)।

আসামিদের মধ্যে অন্যরা হলেন: জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসাইন (৩৪), সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক রাজিবুল ইসলাম মোস্তাক (২৯), ছাত্রলীগ নেতা কায়সারুল আলম মুন্না চৌধুরী (৩৩), পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক (৩০), সরকার কলেজ ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক ইসতিয়াক হোসেন খোকা (২৫), যুগ্মআহ্বায়ক আবরার সাকিব (২৬), যুগ্ম আহ্বায়ক আসিফুল করিম (২৬), ছাত্রলীগ নেতা রিফাদুল আলম রিফাত (২৫), রায়হান ছিদ্দিকী (৩২), মিসকাত (৩৩), আবুল কাসেম জয় (২৮)।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি গরু ও নগদ টাকা লুট

রাউজানে যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধারসহ আটক ২

মিরসরাইয়ে জুমার নামাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় খতিব নিহত

বান্দরবানে অপহৃত ৬ শ্রমিক সেনা অভিযানে উদ্ধার

টেগ্গড কক্সবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল: আটক ৮

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হালদা নদীতে জাল ও বড়শী দিয়ে চলছে মাছ শিকার
পরবর্তী সংবাদ রাষ্ট্র পুনর্গঠন থেকে পিছিয়ে গেলে দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হবে: তারেক রহমান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

নাশকতার আশঙ্কা, সারা দেশে নিরাপত্তা জোরদারের নির্দেশ
লিড এপ্রিল ২৫, ২০২৬
‘কুরুচিপূর্ণ কটুক্তি করে সুস্থ ধারার রাজনীতির সংস্কৃতি নষ্ট করা বন্ধ করতে হবে’
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি এপ্রিল ২৪, ২০২৬
চট্টগ্রাম মেরিন ঠিকাদার মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন এপ্রিল ২৪, ২০২৬
ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?