By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | সকাল ১১:৫৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কক্সবাজার বিমানবন্দরে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > কক্সবাজার বিমানবন্দরে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক
কক্সবাজারজেলা উপজেলাশহর থেকে দূরে

কক্সবাজার বিমানবন্দরে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০২/১২ at ৫:৩৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

পেটের ভেতর চার হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার বিমানবন্দরে ধরা পড়েছেন দুই বোন। তাদের তথ্য মতে ঢাকায় আরও একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান চালিয়ে ওই দুই বোনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের পেট থেকে চার হাজার ইয়াবা জব্দ করা হয়।

আটকরা হলেন: টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল বশরের ছেলে আকতার হোসেন (৩২) এবং তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই বোন পেটে দুই হাজার করে ৪ হাজার ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। ইতিমধ্যে বিশেষ প্রক্রিয়ায় এক হাজার সাত শতাধিক পিস ইয়াবা বের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে গোপন তথ্য ছিল টেকনাফ থেকে ইয়াবার চালান বিমানে ঢাকায় পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল কক্সবাজার বিমানবন্দরে অবস্থান করে। এক পর্যায়ে ইয়াবার চালান বহনকারী তিনজনকে শনাক্ত করতে সক্ষম হয়। এদের মধ্যে জামিলার স্বামী আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন।

কৌশলগত কারণে আকতার হোসেনকে প্রথমে আটক করা হয়নি। তিনি আলাদা ফ্লাইটে ঢাকা রওনার পর দুই বোনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তারা পেটে ইয়াবা বহনের তথ্য স্বীকার করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ওই কর্মকর্তা আরও জানান, দুই বোনকে আটকের পরে একটি প্যাথলজি সেন্টারের ল্যাবে গিয়ে এক্সরে করা হয়। এতে তাদের পেটে ইয়াবার চালান থাকার তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়।

আটক দুই বোনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কার্যালয়ে এনে বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা বের করার কার্যক্রম শুরু করা হয়। দুপুর ২টা পর্যন্ত এক হাজার ৭০০ পিস ইয়াবা বের করতে সক্ষম হন। বাকি ইয়াবাগুলোও বের করার প্রক্রিয়া চলছে।

এ দিকে আটকদের স্বীকারোক্তিতে ইয়াবা বহনের সত্যতা নিশ্চিতের পর ঢাকা বিমানবন্দর থেকে উম্মে জামিলার স্বামী আকতার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পৃথক আরেকটি দল অভিযান চালিয়ে আটক করেছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান দিদারুল আলম।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে তারেক রহমান

হালদা নদীতে অভিযানে ৩ হাজার ৫শত মিটার জাল উদ্বার

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযান, বাঙ্গালহালিয়া ঋষি আশ্রম থেকে ধর্মান্তরিত তরুণী উদ্ধার

প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে যাচ্ছেন শনিবার

দূষণে বিপন্ন টেকনাফের ঐতিহ্যবাহী সরকারি পুকুর: বিষাক্ত পানিতে স্বাস্থ্যঝুঁকি, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

টেগ্গড কক্সবাজার বিমানবন্দরে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চবি উপাচার্যের সাথে ড. আলবার্ট জেমস আর্নল্ড জুনিয়রের বিদায়ী সাক্ষাৎ
পরবর্তী সংবাদ প্রধান উপদেষ্টার সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে তারেক রহমান
আমাদের চট্টগ্রাম কক্সবাজার জেলা উপজেলা জুন ১৩, ২০২৬
চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব: ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম জুন ১২, ২০২৬
১৭ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান
খেলা জুন ১২, ২০২৬
বৃষ্টির মধ্যে নিচু এলাকা পরিদর্শনে চসিক মেয়র
আমাদের চট্টগ্রাম জুন ১২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?