শফিউল আলম, রাউজান ঃ প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার মৌসুমে ও থেমে নেই মাছ শিকার । জাল ও বড়শী দিয়ে প্রতিনিয়ত মাছ শিকার চলছে । প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীর মোহনা কালুরঘাট থেকে শুরু করে রাউজানের কচুখাইন, মোকামী পাড়া, দেওয়ানজী ঘাট, পশ্চিম নোয়াপাড়া, সার্কদা, হারপাড়া, মাইশকরম, সওদাগর পাড়া, উরকির চর, পশ্চিম আবুর খীল, নাপিতের ঘাট, খলিফার ঘোনা, মগদাই সুইস গেইট, আজিমের ঘাট, কাসেম নগর, কাগতিয়া পশ্চিম বিনাজুরী, দক্ষিন গহিরা, সোনাইর মুখ, পশ্চিম গহিরা অংকুরী ঘোনা, বদুর ঘোনা, কোতোয়ালী ঘোনা, কাজী পাড়া, ইন্দিরা ঘাট, পশ্চিম নদীমপুর, পশ্চিমস ফতেহ নগর, নগরীর মোহরা, হাটহাজারীর মার্দ্রাসা, বাড়ীঘোনা, আমতোয়া, মাছুয়া ঘোনা, শাহ মাদারী, রামদাশ মুন্সির হাট, গড়দুয়্রাা, ছিপাতালী, গুমান মর্দন, লাঙ্গলমোড়া, পুর্ব ফরহাদাবাদ, ধলই, ফটিকছড়ি উপজেলার রোাসাঙ্গীরি, দক্ষিন নিচিন্তাপুর, জাফত নগর, বংশাল ঘাট, নাজির হাট এলাকায় জাল ও বড়শী দিয়ে মাছ শিকার করছে এলাকার প্রভাবশালী সিন্ডিকেটের সদস্যরা । হালাদা নদীর মা মাছের প্রজনন রক্ষায় নাজির হাট থেকে হালদা নদীর মোহনা পর্যন্ত ৪৮ কিলোমিটার দৈর্ঘ নদীতে সারা বৎসর মাছ শিকার নিষিদ্ব করা হয় । সরকারের নিষেধাজ্ঞাকে অমানা করে জাল ও বড়শী দিয়ে মাছ শিকার করায় মা মাছের প্রজনন হুমকির মুখে পড়েছে । নদীতে যান্ত্রিক নৌযান বালু উত্তোলনে ড্রেজার চলাচল করায় গত কয়েক বৎসরে হালদা নদীতে ৪৯ টি ডলফিন ও মা মাছ মারা গেছে । হালদা নদীর মা মাছ রক্ষায় রাউজান উপজেলা প্রশাসন, হাটহাজারী উপজেলা প্রশাসন, মৎস অধিদপ্তর নৌপুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল ও বড়শী উদ্বার করে। অবৈধভাবে বালু উত্তোলন কালে যান্ত্রিক নৌযান আটক করে জরিমানা ও কয়েকজনকে কারাদন্ড দিয়ে জেলে প্রেরন করা হয় বলে সংশ্লিষ্ট সুত্র জানায় । সর্বশেষ গত ১০ জুন বুধবার দিবাগত রাত ১০ টা থেকে রাত ২টা পর্যন্ত হালদা নদীর হাটহাজারী উপজেলার রামদাস মুনশীর হাট অংশ থেকে নদীর মোহরা পর্যন্ত অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ৩টি অবৈধ চরঘেরাও ১টি ভাসা জাল জব্দ করা হয়। অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ৩৫০০ মিটার। উদ্বার করা জাল গত ১১ জুন বৃহস্পতিবার বিকালে উত্তর মার্দাশা রামদাস মুন্সীর হাট সংলগ্ন হালদা পাড়ে আগুনে পুড়িয়ে ধংস করা হয়।হাটহাজারী উপজেলঅ সিনিয়র মৎস অফিসার মোঃ শওকত আলী, নৌপুলিশ, হালদা নদীর পাহাড়দারের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন । হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শওকত আলী জানান, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদী কার্পসহ সকল মাছের নিরাপদ আশ্রয়স্থল হবে। হালদা নদীর মৎস্য সম্পদ রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্বক জাল থেকে রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
হালদা নদীতে অভিযানে ৩ হাজার ৫শত মিটার জাল উদ্বার
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


