By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | রাত ৩:৫৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সাজেকে স্থাপন হবে ফায়ার সার্ভিসের বিশেষায়িত ইউনিট: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জেলা উপজেলা > সাজেকে স্থাপন হবে ফায়ার সার্ভিসের বিশেষায়িত ইউনিট: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
জেলা উপজেলারাঙ্গামাটিলিড ২শহর থেকে দূরে

সাজেকে স্থাপন হবে ফায়ার সার্ভিসের বিশেষায়িত ইউনিট: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০২/২৭ at ১১:১২ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ফায়ার সার্ভিসের বিশেষায়িত একটি ইউনিট স্থাপনের উদ্যোগের কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ‘সাজেক ভ্যালিতে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ইউনিট স্থাপনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করবো। এখানে যে পানির সমস্যা সেটার নিরসন নিয়েও কাজ করা হবে। সাজেকে আগুনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমাদের এই এলাকায় কিছু হওয়া মানে অর্থনীতিতে কী পরিমাণ ক্ষতি, সেটা অনুমাণ করতে পারছি না।’

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, ‘এখানে কটেজ মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। তাদের করপোরেট লোনের ব্যবস্থা করে দিতে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে আলাপ করবো। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য কীভাবে খাবারের ব্যবস্থা করা যায় সেটা নিয়েই চিন্তা-ভাবনা করছি। ঢাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য কিছু চাল-ডাল পাঠিয়ে দেবো।’

এসময় তার সঙ্গে উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাজেক ভ্যালিতে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক মোবারক হোসেন, কমিটির সদস্যসচিব ও বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার, সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মন, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে সাজেকের রুইলুই এলাকায় ভয়াবহ আগুনের উৎস উদ্ঘাটন ও ক্ষয়ক্ষতি নিরুপণের জন্য জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান সদস্যদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন। তবে আগুনের উৎস সম্পর্কে তদন্ত কমিটি কিছু জানাতে পারেনি। তারা ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

তদন্ত কমিটির আহ্বায়ক ও রাঙামাটি জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোবারক হোসেন বলেন, ‘ইকো ভ্যালি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং এটার সম্ভাব্য অনেকগুলো কারণ থাকতে পারে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট বা সিগারেটের আগুন থেকে সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনায় সবগুলো কারণ খতিয়ে দেখা হবে।

সাজেক ভ্যালিতে আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫টি ত্রিপুরা ও লুসাই পরিবারকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাজেক ভ্যালির শিব মন্দির প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাঙামাটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও তদন্ত কমিটির আহ্বায়ক মো. মোবারক হোসেন। এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিটির সদস্য সচিব শিরীন আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ত্রাণ সহায়তা হিসেবে প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে নগদ সাড়ে ৭ হাজার টাকা, ৩০ কেজি চাল, শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত রিসোর্ট-কটেজ মালিকদেরও নগদ ২০ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

বাঘাইছড়ির ইউএনও ও তদন্ত কমিটির সদস্যসচিব শিরীন আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আপাতত আর্থিকসহ নানা সহায়তা করা হচ্ছে। পরবর্তীতে পুনর্বাসনে সহায়তা করা হবে। ক্ষতিগ্রস্ত কেউ বাদ পড়লে তাদেরকেও সহায়তা করা হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাজেক ভ্যালিতে ভয়াবহ আগুনে কটেজ-রিসোর্ট, রেস্টুরেন্ট ও স্থানীয়দের বসতবাড়িসহ ৯৫টি স্থাপনা পুড়ে ছাই হয়ে যায়। এরমধ্যে ৩৫টি বসতঘর স্থানীয় লুসাই ও ত্রিপুরাদের। গত দুদিন আগুনে বসতঘর হারিয়ে লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর প্রায় ২ শতাধিক মানুষ গির্জা ও মন্দিরে আশ্রয় নিয়েছেন। আবার অনেকে খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফের দাফন সম্পন্ন

সৌদি আরবে অবস্থানকারী হাজীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

রাবিপ্রবির নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন

জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে : চরমোনাই পীর

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ চালক ও লবণমালিক আটক

টেগ্গড সাজেকে স্থাপন হবে ফায়ার সার্ভিসের বিশেষায়িত ইউনিট: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ: বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
পরবর্তী সংবাদ বোয়ালখালীতে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফের দাফন সম্পন্ন
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ১৪, ২০২৬
সৌদি আরবে অবস্থানকারী হাজীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
নিউজচিটাগাং স্পেশাল নির্বাচিত খবর/ লেখা লিড ২ মে ১৪, ২০২৬
রাবিপ্রবির নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে শিক্ষা মে ১৪, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে : চরমোনাই পীর
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ মে ১৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?