শফিউল আলম, রাউজানঃবাংলা নব বর্ষ এ দেশের একটা প্রাচীনতম ঐতিহ্য। পহেলা বৈশাখ পালনের মধ্যদিয়া এদেশের নরনারী ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে।
সোমবার (১৪ এপ্রিল) এই নতুন বছর পহেলা বৈশাখ উপলক্ষে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, তিন দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাউজান উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সকাল ৯ টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা এসে শেষ হয়।
শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এরপর উপজেলা মাঠে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া, প্রকৌশলী আবুল কালাম, কৃষি কর্মকর্তা মাসুম কবির, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন সহ শিক্ষক ও বিভিন্ন পেশাজীবি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বাঙালির প্রাণের এই উৎসবে ছিল পান্তা ইলিশের আয়োজন।ইউএনও বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, “পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। বৈশাখ বা বাংলা নব বর্ষ মানুষে মানুষে পরস্পর মিলন মেলা। বৈশাখের এই রৌদ্রদগ্ধ প্রথম দিনটিকে ঘিরেই কৃষকের নতুন নতুন চিন্তা- চেতনা, পালা- পার্বণ, মাসের দিনক্ষণ হিসাব নিকাশ করা হয়। বাংলা নববর্ষ উপলক্ষে রাউজানের পাহাড়তলী মহামুনি মন্দিরে মহামুনি মেলা অনুষ্টিত হয় ।

মহামুনি মেলায় উপজাতীয় মহিলা পুরুষ ও বৌদ্ব ধর্মীয় অনুসারী পুরুষ মহিলারা উপস্থিত হয়ে নববর্ষকে স্বাগত জানিয়ে মহামুনি মন্দিরে প্রর্থনা করেন। বাংলা নববর্ষ উপলক্ষে রাউজান পৌরসভার ৪ নং ওয়ার্ডের ্েক্ষত্রপাল বিগ্রহ মন্দিরে মেলা অনুষ্টিত হয়। মেলায় সনাতন ধর্মীয় অনুসারীর এসে নতুন বৎসরে তাদের কল্যান কামনা করে মন্দিরে প্রার্থনা করেন। বাংলা নববর্ষ উপলক্ষে রাউজানের পশ্চিম গুজরা পারিয়াল পাড়া ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরে ধর্মীয় অনুষ্টান ও মেলা অনুষ্টিত হয়। ধর্মীয় অনুষ্টান ও আলোচনা সভা প্রার্থনার মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্টান । রাউজান উপজেলার পুর্ব আধার মানিক খ্যাতি পাড়ায় সমাদর ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষকে বরণ ও সংগঠনের ২৯ তম প্রতিষ্টাবার্ষিকি, গুণিজন সংর্বধনা পুরস্কার বিতরন অনুষ্টানের আয়োজন করা হয় ।


