শফিউল আলম, রাউজানঃরাউজানের বিভিন্ন সড়ক দিয়ে ড্রাম ট্রাক দিয়ে মাটি পরিবহনের সময়ে ড্রাম ট্রাক থেকে মাটি পড়ে সড়কের বিভিন্ন স্থানে ।
১৫ এপ্রিল (মঙ্গলবার) সকালে হালকা বৃষ্টি হলে বিভিন্ন সড়কের মধ্যে ড্রাম ট্রাক থেকে পড়া মাটি ভিজে সড়কে কাদামাক্ত হয়ে পড়ে। রাউজানের দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, শহীদ জাফর সড়ক, এয়াসিন শাহ সড়ক, হলদিয়া ভিলেজ রোড, ডাবুয়া গনির ঘাট সড়ক, ধরবাড়ী সড়ক, রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাজী পাড়া সড়ক, তালুকদার বাড়ী সড়ক, চান মিয়া চৌধুরী সড়ক, ওয়াহেদের খীল আইলী খীল সড়ক, দক্ষিন হিংগলা কলমপতি সড়ক, চিকদাইর পাঠানপাড়া সড়ক, সাহেব বাড়ী সড়ক, আকবর শাহ সড়ক, আবদুল অদুদ চৌধুরী সড়ক,নদীমপুর সড়ক, মিনাগাজী সড়ক, ইছাপুর সড়ক, সৃষ্টি মহাজন সড়ক, কুন্ডেশ্¦রী বিনাজুরী সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, সুলতান আউলিয়া সড়ক, চট্টগ্রাম কাপ্তাই সড়ক, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, লাম্বুর হাট সড়ক, উরকির চর এন্ডারসন সড়ক, উরকিরচর আবুর খীল সড়ক, বামাচরন সড়ক, আধার মানিক ডিসি সড়ক, রাউলী সড়ক, শমমের পাড়া সড়ক, হজরত আশরফ শাহ সড়ক, জগৎ ধর সহ রাউজানের বিভিন্ন এলাকার সড়কগুলোতে মাটি পড়ায় হালকা বৃষ্টি হয়ে সড়ক কাদামাক্ত হয়ে পড়ে। সড়কের মধ্যে মাটি পড়ে থাকায় সড়ক কাদামাক্ত হয়ে পড়ার কারনে যে কোন সময়ে চলাচলরত যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানির আশংকা দেখা দিয়েছে । সড়কগুলো মাটি পড়ে থাকলে ও তা দেখার কেউ নেই।


